বিশ্ব মুসলিমদের রমজানের শুভেচ্ছা জানালেন মার্কিন প্রেসিডেন্ট

Post Image


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রমজান উদযাপনকারী মুসলিমদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন এবং ধর্মীয় স্বাধীনতাকে আমেরিকার শক্তির মৌলিক ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন। ইসলামের পবিত্রতম মাসের সূচনা উপলক্ষে ১৭ ফেব্রুয়ারি হোয়াইট হাউসের এক বিবৃতিতে ট্রাম্পের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।


ট্রাম্প বলেন, ‘আজ আমি রমজান উদযাপনকারী সকলের প্রতি আমার শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি।’


তিনি এ মাসকে ‘আধ্যাত্মিক নবায়ন, গভীর আত্মমনন এবং সৃষ্টিকর্তার অগণিত নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের এক পবিত্র সময়’ হিসেবে বর্ণনা করেন।


ট্রাম্প উল্লেখ করেন, লাখ লাখ মার্কিন মুসলিম নামাজ ও রোজার মাধ্যমে এ পবিত্র মাস পালন করেন। তিনি বলেন, রমজান ‘পারিবারিক ও সামাজিক বন্ধন দৃঢ় করে’ এবং ‘সহমর্মিতা, দানশীলতা, দয়া ও বিনয়ের অভিন্ন মূল্যবোধকে’ পুনর্ব্যক্ত করে।


প্রেসিডেন্ট তার প্রশাসনের ধর্মীয় স্বাধীনতা সুরক্ষার অঙ্গীকার তুলে ধরে বলেন, ‘স্বাধীনভাবে ধর্ম পালন করার সৃষ্টিকর্তাপ্রদত্ত অধিকার আমাদের জাতির বৈশিষ্ট্য এবং আমাদের সমৃদ্ধি ও শক্তির একটি স্তম্ভ।’


ট্রাম্প অঙ্গীকার করেন, সকল আমেরিকান যেন ভয় ছাড়াই তাদের ধর্ম পালন করতে পারেন, তা নিশ্চিত করতে প্রচেষ্টা অব্যাহত থাকবে।


তিনি জোর দিয়ে বলেন, ‘ধর্মীয় স্বাধীনতা মানে হলো আপনার ধর্ম গর্বের সঙ্গে এবং নিপীড়নের ভয় ছাড়াই পালন করার স্বাধীনতা।’


বার্তাটির শেষে তিনি শান্তি ও ঐক্যের জন্য প্রার্থনা করেন।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিহারে নতুন আইন, প্রকাশ্যে মাছ-মাংস বিক্রি নিষিদ্ধ

বিশ্ব মুসলিমদের রমজানের শুভেচ্ছা জানালেন মার্কিন প্রেসিডেন্ট

আল-আকসা মসজিদের ইমামকে গ্রেপ্তার করল ইসরায়েল

হরমুজ প্রণালির কিছু অংশ বন্ধ করল ইরান

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে

পাকিস্তানে জোড়া বোমা বিস্ফোরণ-গুলিতে নিহত অন্তত ১৭

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আসা অনিশ্চিত মোদির

ভারতে সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলা, স্টল ভাঙচুর

সর্বাধিক পঠিত

পাকিস্তানে মিসাইল আক্রমণ চালালো ভারত

বড় পরিসরের যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে ন্যাটো প্রধান

কাশ্মিরে যুদ্ধবিরতি নিয়ে ভারত-যুক্তরাষ্ট্রের মতবিরোধ

নেপালে বন্যা ও ভূমিধসে ৩৯ জনের প্রাণহানি

আবারও বাড়ল স্বর্ণের দাম

সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, পাকিস্তানের নিন্দা ও সমবেদনা

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ

সৌদি আরবে শান্তি আলোচনায় বসেছে আফগানিস্তান- পাকিস্তান

ন্যাটোতে আক্রমণ করতে পারে রাশিয়া : হুঁশিয়ারি জার্মান প্রতিরক্ষা প্রধানের