আবারও বাড়ল স্বর্ণের দাম

Post Image


আন্তর্জাতিক বাজারে আবার বেড়েছে স্বর্ণের দাম। মঙ্গলবার (৪ নভেম্বর) দিনের শুরুতে কিছুটা পতনের পর বাজার চাঙ্গা হতে থাকলে আবারও স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী হয়। তবে দাম আগের সর্বোচ্চ রেকর্ড ছোঁয়ার মতো অবস্থায় নেই বরং এখনো বাজার নিম্নমুখী। 

দিনের মাঝামাঝি সময়ে স্পট গোল্ডের দাম দাঁড়ায় আউন্সপ্রতি ৩,৯৯৬.৬৮ ডলার, যা সেশনের শুরুতে ০.৯ শতাংশ কমেছিল। অপরদিকে ডিসেম্বর সরবরাহযোগ্য মার্কিন স্বর্ণ ফিউচার আউন্সপ্রতি ৪,০০৭.৭০ ডলারে স্থিত হয়।

ব্যাংকিং গ্রুপ সুইসকোটের বহিরাগত বিশ্লেষক কার্লো আলবার্তো ডি কাসা বলেছেন, সোনার দাম ৪,০০০ ডলারের আশপাশে থাকছে। আগামী কয়েক সপ্তাহ বাজার বোঝার জন্য গুরুত্বপূর্ণ। আরও উত্থানের সুযোগ আছে নাকি আমরা কোনো বড় সংশোধন দেখতে পাচ্ছি, তখন তা স্পষ্ট হবে।

তিনি আরও বলেন, আমরা শক্তিশালী মার্কিন ডলার দেখতে পাচ্ছি। ডিসেম্বরে হ্রাসের প্রত্যাশা ক্রমেই কমছে। এছাড়াও ইল্ড বাড়ছে এবং এটি সোনার ওপর প্রভাব ফেলছে। বিনিয়োগকারীরা সুদের হার কোন দিকে যাবে সেজন্য মার্কিন অর্থনৈতিক তথ্যের জন্য অপেক্ষা করছেন।

গত তিন মাসের মধ্যে ডলারের মান এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। মার্কিন ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার কমানো নিয়ে বিভক্ত অবস্থান নেওয়ায় বিনিয়োগকারীরা আরেকটি হার কমানোর সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন।

কে-সিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ডলারের শক্তি স্বর্ণের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে। বিনিয়োগকারীরা এখন বছরের শেষে আরেক দফা সুদের হার কমানোর সম্ভাবনা পুনর্মূল্যায়ন করছেন।

গত সপ্তাহে ফেড এই বছরে দ্বিতীয়বারের মতো সুদের হার কমিয়েছিল। তবে ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল জানান, আরেকটি হার কমানো এখনই নিশ্চিত নয়।

বর্তমানে বিনিয়োগকারীরা ডিসেম্বর মাসে হার কমার সম্ভাবনা ৬৫ শতাংশ হিসেবে ধরছেন, যা পাওয়েলের বক্তব্যের আগে ৯০ শতাংশের বেশি ছিল।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

ইমরান খানের মুক্তি দাবিতে ইসলামাবাদ অভিমুখে জনতার ‘সুনামি’

দিল্লিতে মোদির সঙ্গে দেখা, ‘ঢাকার বার্তা পৌঁছালেন’ দীনেশ ত্রিবেদী

বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম

সৌদি আরবে হামলার মধ্যে সামরিক বাহিনী মোতায়েনে সম্মত মক্কা জোট

যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতা নিয়ে আলোচনায় পাকিস্তানে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব

ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ

প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষার্থীদের বিক্ষোভ, পাশে ককরোচ জনতা পার্টি

সর্বাধিক পঠিত

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় লাখো মানুষ

সিরিয়ার প্রেসিডেন্টের নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ

আমি নিজেকে শান্তির দূত মনে করি: ট্রাম্প

পশ্চিমবঙ্গেও পদ্ম ফুটেছে : মোদি

পশ্চিমবঙ্গে হুমায়ুন কবীরের দলের সঙ্গে ওয়াইসির দলের জোট

ভারতের সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ

কচুক্ষেতে গার্মেন্টস কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

দিল্লিতে মোদির সঙ্গে দেখা, ‘ঢাকার বার্তা পৌঁছালেন’ দীনেশ ত্রিবেদী

বৈঠকে লেবানন সংঘাতই হবে প্রধান আলোচ্য বিষয়: ইসমাইল বাঘাই