বড় পরিসরের যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে ন্যাটো প্রধান

Post Image


ন্যাটোর প্রধান মারক রুটে সদস্য দেশগুলোকে সতর্ক করে বলেছেন, জোটকে এখনই বৃহৎ পরিসরের যুদ্ধের সম্ভাবনার জন্য প্রস্তুত হতে হবে—কারণ রাশিয়া পাঁচ বছরের মধ্যেই ন্যাটো ভূখণ্ডে আক্রমণ চালানোর সক্ষমতা অর্জন করতে পারে।


বার্লিনে বৃহস্পতিবার এক বক্তৃতায় রুটে বলেন, ‘আমরাই রাশিয়ার পরবর্তী লক্ষ্য। এবং আমরা ইতিমধ্যেই ঝুঁকির মধ্যে আছি। রাশিয়া ইউরোপে আবার যুদ্ধ ফিরিয়ে এনেছে, আর আমাদের সেই পরিসরের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে—যে যুদ্ধ আমাদের দাদা-দাদি ও পরদাদা-পরদাদিরা সহ্য করেছেন।


আরো পড়ুন

তৃতীয় বিশ্বযুদ্ধের সতর্কতা দিলেন ট্রাম্প!

তৃতীয় বিশ্বযুদ্ধের সতর্কতা দিলেন ট্রাম্প!


 

ন্যাটো সদস্য দেশগুলো ২০৩৫ সালের মধ্যে প্রতিরক্ষা ব্যয় বার্ষিকভাবে মোট দেশজ উৎপাদনের পাঁচ শতাংশে উন্নীত করার সিদ্ধান্তকে তিনি স্বাগত জানালেও, রুটের মতে আরো অনেক কিছু করা প্রয়োজন। তিনি বলেন, জোটের দেশগুলোকে ‘যুদ্ধকালীন মানসিকতায়’ রূপান্তরিত হতে হবে।


রুটে বলেন, ‘এখন আত্মতৃপ্তির সময় নয়। আমার আশঙ্কা, অনেকেই নীরবে আত্মসন্তুষ্টিতে ভুগছেন।


অনেকেই জরুরি পরিস্থিতি অনুভব করছেন না এবং অনেকেই ভাবছেন, সময় আমাদের পক্ষে। তা নয়। এখনই পদক্ষেপ নেওয়ার সময়।’

তিনি সতর্ক করে বলেন, রাশিয়া ন্যাটোর ধারণার চেয়েও দ্রুত আক্রমণের সক্ষমতা অর্জন করতে পারে।


রুটে বলেন, ‘ন্যাটোর নিজস্ব প্রতিরক্ষা কাঠামো আপাতত টিকে আছে; কিন্তু যুদ্ধমুখী অর্থনীতির জোরে রাশিয়া আগামী পাঁচ বছরের মধ্যেই ন্যাটোর বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহার করার মতো অবস্থায় পৌঁছাতে পারে।’


রুটে তার সতর্কবার্তা জোরালো করতে বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতোমধ্যে বিপুল সংখ্যায় রুশ সেনার জীবন বিসর্জন দিতে প্রস্তুতি দেখিয়েছেন। তার দাবি, ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণ শুরুর পর থেকে এক মিলিয়নেরও বেশি রুশ সেনা নিহত হয়েছে।


রুটে প্রশ্ন তোলেন, ‘পুতিন নিজের অহংকারের জন্য নিজের জনগণের রক্ত ঢালছেন। তিনি যদি রুশ নাগরিকদের এভাবে বলিদান করতে পারেন, তবে আমাদের সঙ্গে তিনি কী করতে প্রস্তুত?’ তিনি আরো বলেন, ‘চীনের সহায়তা ছাড়া ক্রেমলিন ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যেতে পারত না।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

পাকিস্তানে ব্যাপক সংঘর্ষে ২২ সেনাসহ ২৫৫ জন নিহত

এপস্টেইন কাণ্ডে কংগ্রেসের সামনে সাক্ষ্য দিতে রাজি ক্লিনটন দম্পতি

খামেনির হুঁশিয়ারির পরও চুক্তির ব্যাপারে আশাবাদী ট্রাম্প

ইরানে হামলা হলে শুরু হবে পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধ: খামেনি

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান ভারত ও আরব দেশগুলোর

ফিলিস্তিনিদের প্রতি ভারতের সমর্থন অব্যাহত থাকবে: মোদী

কঙ্গোতে খনি ধসে নিহত ২ শতাধিক

গভীর আর্থিক সংকটে জাতিসংঘ, অচলাবস্থার শঙ্কায় গুতেরেস

সর্বাধিক পঠিত

ইলিশের দাম নিয়ন্ত্রণে উদ্যোগ, ক্রেতা খুশি হলেও হতাশ আড়তদাররা

মাদুরো দম্পতিকে আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রকে যে কড়া বার্তা দিলো চীন

নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে অবস্থান জানাল এনসিপি

ভারত-পাকিস্তান সংঘাতে ৮টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল: ট্রাম্প

পাকিস্তানে মিসাইল আক্রমণ চালালো ভারত

আবারও বাড়ল স্বর্ণের দাম

কাশ্মিরে যুদ্ধবিরতি নিয়ে ভারত-যুক্তরাষ্ট্রের মতবিরোধ

পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে ৩৯ জনের প্রাণহানি

ন্যাটোতে আক্রমণ করতে পারে রাশিয়া : হুঁশিয়ারি জার্মান প্রতিরক্ষা প্রধানের