আল-আকসা মসজিদের ইমামকে গ্রেপ্তার করল ইসরায়েল

Post Image

 

অধিকৃত পূর্ব জেরুজালেমে সোমবার সন্ধ্যায় আল-আকসা মসজিদের ইমাম শায়খ মোহাম্মদ আল-আব্বাসিকে মসজিদের প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা স্থানীয় সূত্রের বরাতে জানায়, ইসরায়েলি বাহিনী কোনো কারণ না জানিয়েই আল-আব্বাসিকে আল-আকসা মসজিদের চত্বর থেকে আটক করে।


সংস্থাটি আরো জানায়, আল-আকসা মসজিদকে ঘিরে ইসরায়েলি পদক্ষেপ জোরদার হওয়ার মধ্যেই এই গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রয়েছে—ইমাম, খতিব ও সেখানে অবস্থানকারী মুসল্লিদের ওপর বিধি-নিষেধ আরোপ, মুসল্লিদের প্রবেশে সীমাবদ্ধতা এবং ইসরায়েলি পুলিশের কড়া নিরাপত্তায় বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশ বৃদ্ধি।


রমজানকে ঘিরে বিধি-নিষেধ


গ্রেপ্তারের কয়েক ঘণ্টা আগে ইসরায়েলি কর্তৃপক্ষ শায়খ আল-আব্বাসিকে এক সপ্তাহের জন্য আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়। এ আদেশ নবায়নযোগ্য বলে জানানো হয়।


আব্বাসি বলেন, কেন তাকে নিষিদ্ধ করা হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি। তিনি এ পদক্ষেপকে অত্যন্ত বেদনাদায়ক বলে উল্লেখ করেন, বিশেষ করে এক বছর আগে গুরুতর সড়ক দুর্ঘটনার পর সুস্থ হয়ে সম্প্রতি দায়িত্বে ফেরার পরপরই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


রমজান মাস সামনে রেখে প্রস্তুতি জোরদার হওয়ার সময় এ বিধিনিষেধ আরোপ করা হলো। রমজানে ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম এ স্থানে লাখো ফিলিস্তিনি নামাজ আদায় করতে সমবেত হন।


মঙ্গলবার ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস আল-আব্বাসির গ্রেপ্তারের নিন্দা জানায়। তারা জানায়, তাকে আল-আকসা মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হয়েছে এবং এটিকে মসজিদের বিষয়ে প্রকাশ্য হস্তক্ষেপ ও ইমামদের ওপর আক্রমণ।


হামাস আরো অভিযোগ করে বলেছে, আল-আকসা মসজিদে ইসরায়েলি পদক্ষেপ পবিত্র স্থানটির মর্যাদার ওপর ক্রমবর্ধমান লঙ্ঘনের শামিল। তারা মুসল্লিদের প্রবেশে বাধা, রমজানের প্রস্তুতিতে প্রতিবন্ধকতা এবং বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশ বৃদ্ধির অভিযোগ করেছে।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

মসজিদ রক্ষায় লড়েছিলেন এক পায়ে, সেই নেপালি যুবককে পুরস্কৃত করল সৌদি

ইসরাইলকে ‘উপযুক্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি হিজবুল্লাহর

ভারতের স্বাধীনতা দিবসে মোদিকে শুভেচ্ছা ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের

হরমুজ প্রণালির রুট নিয়ে ওমানের সঙ্গে ইরানের সমঝোতা

যুদ্ধ শেষ করতে উত্তর কোরিয়ার প্রতি দক্ষিণের আহ্বান

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮

ইরানে যুদ্ধ শেষে হরমুজকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করব : ট্রাম্প

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

সর্বাধিক পঠিত

ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, প্রাণ গেল দুই পাইলটের

নতুন নেতার সমর্থনে ইরানের বিভিন্ন শহরে জনস্রোত

ইরানে ঢুকে পড়েছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স

শিক্ষার্থীদের বিক্ষোভ আবারও উত্তাল ইরান

‘ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় যোগ দেবে না যুক্তরাজ্য’

আল-আকসা মসজিদের ইমামকে গ্রেপ্তার করল ইসরায়েল

ইরানের প্রেসিডেন্টকে জরুরি ফোনকল পাকিস্তানের প্রধানমন্ত্রীর, যে কথা হলো

ইজরায়েলের সংসদে সর্বোচ্চ সম্মানে ভূষিত হলেন নরেন্দ্র মোদি

থাইল্যান্ডে প্রাণঘাতী ভাইরাস সংক্রমণে ৭২ বাঘের মৃত্যু

‘ভারতকে এমন শিক্ষা দিয়েছি, কোনোদিন ভুলবে না’ : শাহবাজ শরিফ