এক শতাংশ ভোটও পায়নি তিনবারের বিরোধী দল জাতীয় পার্টি

Post Image


সদস্য সমাপ্ত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক শতাংশও ভোট পায়নি এক সময়ের বিরোধীদল জাতীয় পার্টি (জাপা)। লাঙল প্রতীকে ১৯৯ জন প্রার্থী দিয়ে দলটি মাত্র ০ দশমিক ৮৯ শতাংশ ভোট পেয়েছে। অথচ আগের তিন সংসদে যেভাবেই হোক বিরোধী দল ছিল দলটি।


রোববার (১৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা এ তথ্য নিশ্চিত করেছে।


ইসি থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, এ প্রথম দলটির কোনো প্রার্থী নির্বাচনে জয়ী হতে পারেননি। এমনকি জাপার ঘাঁটি হিসেবে পরিচিত রংপুর বিভাগের ৩৩টি আসনের একটিতেও জয় পায়নি দলটি। জাপার দীর্ঘ তিন দশকের প্রভাবের অবসান হলো।


অথচ দলটি ২০১৪ সালে দলটি ৩৪টি, ২০১৮ সালে ২২টি এবং ২০২৪ সালে মাত্র ১১টি আসন পায়; যা ছিল ইতিহাসে সর্বনিম্ন। এবারের নির্বাচনে জাপা ১৯৯ আসনে প্রার্থী দিয়ে একটিতেও জয়ী হতে পারেনি। রংপুর-৩ আসনে দলের চেয়ারম্যান জি এম কাদের তৃতীয় অবস্থানে নেমে গেছেন। গাইবান্ধা-১ আসনে মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীও মূল প্রতিদ্বন্দ্বিতায় টিকতে পারেননি। তিনি জামানত রক্ষার মতো ভোটও পাননি।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

প্রয়াত আবদুল্লাহ আল নোমানের নামে গণশিক্ষা মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র

‎গণভবনের সামনে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল, দুই থানার ঠেলাঠেলি

তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী

সাগর-রুনি হত্যা মামলা: ১২৭ বারের মত পেছালো তদন্ত প্রতিবেদন

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক, দল থেকে বহিষ্কার

এক বিশ্বকাপের সময় হত্যা, আরেকটির সময় এলো মৃত্যুদণ্ডের রায়

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

সর্বাধিক পঠিত

এনসিপির আরো এক কেন্দ্রীয় নেতার পদত্যাগ

ঠাকুরগাঁওয়ে ত্যাগী নেতার ক্ষোভ—দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে অবসর ঘোষণা তুষারের।

বুধবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে ইসলামী আন্দোলন

জামায়াতের মতো মিথ্যাবাদী শক্তি দুনিয়ায় নেই: চরমোনাই পীর

বিএনপি আর বেশিদিন টিকবে না, তাদের চিকিৎসা দরকার: কর্নেল অলি

খালেদা জিয়াকে নিয়ে আবেগঘন পোস্ট জাইমা রহমানের

উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তুলতে চাই

এক শতাংশ ভোটও পায়নি তিনবারের বিরোধী দল জাতীয় পার্টি

জুলাই সনদ জনগণের প্রয়োজন নেই: হাফিজ

এনসিপির যুগ্ম সদস্যসচিব শিশিরকে হত্যার হুমকি