জুলাই সনদ জনগণের প্রয়োজন নেই: হাফিজ

Post Image

জুলাই সনদ জনগণের প্রয়োজন নেই, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। শনিবার (১ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন।

দেশ অদ্ভূত এক সময়ের মুখোমুখি উল্লেখ করে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘একাত্তরের মুক্তিযুদ্ধকে হেয় করার চেষ্টা লক্ষ্য করছি। অন্তর্বর্তী সরকার এবং অনেক আমলা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল। এজন্য তারা মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দিতে চায়।’

জুলাই সনদ নিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘সব দল যেসব বিষয়ে একমত হবে, তা নিয়ে হওয়ার কথা ছিল সনদ। আমরা ডিসেন্ট দেখতে চাই না। সুষ্ঠু নির্বাচনে যারা ক্ষমতায় যাবে, তারা সনদ সম্পন্ন করবেন। এখন প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।’

মেজর (অব.) হাফিজ বলেন, ‘নির্বাচন হওয়ার স্বার্থে অনিচ্ছাসত্ত্বেও বিএনপি অনেক কিছু মেনে নিয়েছে। ঐকমত্য কমিশন জোর করে সনদে ঢুকিয়ে দিয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে যৌক্তিক বিষয়গুলো দেখবে।’


ধর্মভিত্তিক দল নির্বাচনকে পিছিয়ে দেয়া বা বানচালের চেষ্টা করছে উল্লেখ করে স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

প্রয়াত আবদুল্লাহ আল নোমানের নামে গণশিক্ষা মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র

‎গণভবনের সামনে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল, দুই থানার ঠেলাঠেলি

তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী

সাগর-রুনি হত্যা মামলা: ১২৭ বারের মত পেছালো তদন্ত প্রতিবেদন

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক, দল থেকে বহিষ্কার

এক বিশ্বকাপের সময় হত্যা, আরেকটির সময় এলো মৃত্যুদণ্ডের রায়

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

সর্বাধিক পঠিত

এনসিপির আরো এক কেন্দ্রীয় নেতার পদত্যাগ

ঠাকুরগাঁওয়ে ত্যাগী নেতার ক্ষোভ—দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে অবসর ঘোষণা তুষারের।

বুধবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে ইসলামী আন্দোলন

জামায়াতের মতো মিথ্যাবাদী শক্তি দুনিয়ায় নেই: চরমোনাই পীর

বিএনপি আর বেশিদিন টিকবে না, তাদের চিকিৎসা দরকার: কর্নেল অলি

খালেদা জিয়াকে নিয়ে আবেগঘন পোস্ট জাইমা রহমানের

উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তুলতে চাই

এক শতাংশ ভোটও পায়নি তিনবারের বিরোধী দল জাতীয় পার্টি

জুলাই সনদ জনগণের প্রয়োজন নেই: হাফিজ

এনসিপির যুগ্ম সদস্যসচিব শিশিরকে হত্যার হুমকি