সমালোচনায় পদত্যাগ মেসির বাবার মৃত্যুসংবাদ প্রচার করা সেই উপস্থাপকের

Post Image


আর্জেন্টাইন এক টিভি উপস্থাপকের ভুল তথ্যে গুঞ্জন ছড়ায় ফুটবল তারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসি মারা গিয়েছেন। মুহূর্তের মধ্যেই এই ভিত্তিহীন খবরটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়লে ভক্ত ও ফুটবলপ্রেমীদের মাঝে তীব্র উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি হয়।


নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, খবরটি সম্পূর্ণ মিথ্যা। লাইভ অনুষ্ঠানে ভুলবশত এই ঘোষণা দেওয়ার কারণে সংশ্লিষ্ট উপস্থাপক ফ্লোরেন্সিয়া পেনা ইতিমধ্যেই পদত্যাগ করেছেন।


ঘটনাটি ঘটেছিল একটি সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে। সেখানে পেনা দর্শকদের উদ্দেশে দাবি করেন, অত্যন্ত দুঃখজনকভাবে লিওনেল মেসির বাবা কিছুক্ষণ আগে মারা গেছেন।


শুধু তাই নয়, তিনি আরও যোগ করেন যে, চলমান বিশ্বকাপের মাঝপথেই মেসিকে জাতীয় দল ছেড়ে নিজ দেশে ফিরে যেতে হবে।


তবে কিছুক্ষণের মধ্যেই নিশ্চিত হওয়া যায় যে, হোর্হে মেসি সম্পূর্ণ সুস্থ আছেন এবং খবরটি ছিল পুরোপুরি গুজব। 


এমন সংবেদনশীল বিষয়ে ভুয়া তথ্য ছড়ানোর কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েন পেনা। পরবর্তীতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো নিশ্চিত করে, নিজের এই বড় ভুলের দায় স্বীকার করে নিয়ে ফ্লোরেন্সিয়া পেনা তার পদ থেকে সরে দাঁড়িয়েছেন।


সর্বশেষ খবর

সমালোচনায় পদত্যাগ মেসির বাবার মৃত্যুসংবাদ প্রচার করা সেই উপস্থাপকের

বাংলাদেশকে বড় লক্ষ্য দিলো অস্ট্রেলিয়া

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

ফের নেইমারকে নিয়ে দুঃসংবাদ!

বিশ্বকাপে লাল কার্ডে ব্রাজিল, হলুদে শীর্ষে আর্জেন্টিনা

মেসিকে দলে নিতে চান ব্রাজিলের প্রেসিডেন্ট