রেজাল্ট শিটে ববি হাজ্জাজের ‘কাটাকাটি ফল’ ফেসবুকে সয়লাব

Post Image

ঢাকা-১৩ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ববি হাজ্জাজের প্রাপ্ত ভোটসংখ্যার ‘কাটাকাটি’ করা ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বিষয়টি ঘিরে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

ভাইরাল হওয়া একাধিক কেন্দ্রের ফলের ছবিতে দেখা যায়, রেজাল্ট শিটে ববি হাজ্জাজের নামের পাশে লেখা ভোটসংখ্যার ওপর কাটাকাটি করে নতুন সংখ্যা বসানো হয়েছে। এ নিয়ে ফলাফল পরিবর্তনের অভিযোগ তুলছেন তার নেটিজেনরা।

ইবনে ফুলান নামের একজন সামাজিক মাধ্যমে লেখেন, ‘হঠাৎ বদলে যাওয়া অবস্থানের পেছনে যারা ছুটছেন, ইতিহাস তাদের সহজে ক্ষমা করে না অভিশাপের পাহাড়ও একদিন ধসে পড়ে।’ মিশন নামের অন্য এক জন কাটাকাটি করা ছবিটি পোস্ট দিয়ে বলেন, ‘কাটাকাটি কেন? কালিতে সমস্যা না কি অন্য কিছু?’।

শাহ পরান নামের একজন ফলাফল মাঝে আটকে রাখার অভিযোগ করে েলেখেন, ‘ফল আটকিয়ে রেখে হাঠাৎ করে জাম্প!’

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে পাওয়া শতাধিক কেন্দ্রের ফলাফলে প্রথম দিকে ১১ দলীয় নির্বাচনি ঐক্য সমর্থিত মাওলানা মামুনুল হক এগিয়ে ছিলেন। পরে বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ মামুনুল হককে ছাড়িয়ে যান। এ আসনে ১৩৮ কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১০২ কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ধানের শীষ প্রতীক নিয়ে ববি হাজ্জাজ পেয়েছেন ৬৬ হাজার ১৪০ ভোট। অন্যদিকে, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক রিকশা প্রতীকে পেয়েছেন ৫৯ হাজার ২৬৫ ভোট। দুজনের মধ্যে ভোটের ব্যবধান ৬ হাজার ৮৭৫।

ঢাকা-১৩ আসনটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। মূলত আসনজুড়ে আছে মোহাম্মদপুর এলাকা। মোট ভোটার ৪ লাখ ৮ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৮১২ জন এবং নারী ১ লাখ ৯৮ হাজার ৯৭১ জন। তৃতীয় লিঙ্গের ভোটার আটজন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি

জামায়াতসহ ১১ দলের নারী এমপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন কাল

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইন্টারন্যাশনাল আইডিয়া প্রতিনিধিদলের সাক্ষাৎ

সরকারের ওপর ভুতে আছর করেছে: সেলিম উদ্দিন

জ্বালানি তেল ও এলপিজির মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি ছাত্রশিবিরের

এলপিজির দাম বাড়ায় গভীর উদ্বেগ জামায়াত সেক্রেটারির

বঞ্চিত হচ্ছেন এমপিরা সংসদে হাসনাত আব্দুল্লাহর ক্ষোভ

এনসিপিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে কার কি সাবেক পরিচয়, আমাদের কাছে মুখ্য নয়

সর্বাধিক পঠিত

নির্বাচন পেছানোর আশঙ্কা দেখছে না জামায়াত

তারেক রহমান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে: এস এম খালিদুজ্জমান

রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তফশিল দিন: ইসিকে নাহিদ

ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষ, আহত ৫০

আজ রাতের মধ্যেই গণভোটের আদেশ জারি করতে হবে: তাহের

রেজাল্ট শিটে ববি হাজ্জাজের ‘কাটাকাটি ফল’ ফেসবুকে সয়লাব

ভোটকেন্দ্র দখল কঠোরভাবে প্রতিহত করা হবে: বগুড়ায় শিবির সভাপতি

নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনের জেনোসাইড হবে: জামায়াত আমির

বিশ্ববিদ্যালয়ের আইন ভেঙে ধানের শীষের প্রচারণায় পাবিপ্রবি শিক্ষক

‘গণভোট মানতে যারা অস্বীকৃতি জানিয়েছে তারা জনগণের ম্যান্ডেট প্রত্যাখ্যান করেছে’