ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব

Post Image


আসন্ন পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। আনুষ্ঠানিকভাবে ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা কার্যক্রম শেষে বুধবার (১৮ মার্চ) এ তথ্য জানায় সৌদি কর্তৃপক্ষ।


গালফ নিউজ এক প্রতিবেদনে জানায়, মধ্যপ্রাচ্যের আকাশে চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবের বাসিন্দারা আরো একটি রোজা পালন করবেন। ফলে দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী শুক্রবার (২০ মার্চ)।


সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে ঈদ পালিত হয়। সেই হিসাবে দেশে আগামী শনিবার (২১ মার্চ)  ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে এটি বাংলাদেশের চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে।


এর আগে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে তুরস্ক।


তুর্কি সরকার জানায়, শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। বৃহস্পতিবার (১৯ মার্চ) তুরস্ক ও অন্যান্য অঞ্চল থেকে শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনার যে ইঙ্গিত জ্যোতির্বিজ্ঞানীরা দিয়েছেন, তার ভিত্তিতে এ তারিখ ঘোষণা করা হয়েছে।


একই সঙ্গে সিঙ্গাপুরে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করা হয়েছে। খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার দেশটিতে চাঁদ দেখার সম্ভাবনা না থাকায় আগামী শনিবার (২১ মার্চ) ঈদ উদযাপিত হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।


দেশটি চাঁদ দেখার ওপর নির্ভর না করে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে হিজরি মাস নির্ধারণ করে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি।

সংযুক্ত আরব আমিরাতে পবিত্র রমজান মাসের শেষের চাঁদ (শাওয়াল মাসের চাঁদ) ক্যামেরায় দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র। তারা জানায়, আবুধাবিতে অবস্থিত খতম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি থেকে বুধবার (১৮ মার্চ) স্থানীয় সময় দুপুর ১টায় চাঁদের ছবি তোলা হয়। এই পর্যবেক্ষণ কেন্দ্রটি আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি সেন্টারের অধিভুক্ত।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব

এবার হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অভিযানে যোগ দেবে আমিরাত

ইসরায়েলের হামলায় ইরানের গোয়েন্দা মন্ত্রী নিহত

শীর্ষ নেতাদের হত্যা করলেও রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়বে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আলী লারিজানিকে হত্যার খবর নিশ্চিত করল ইরান

ইরানে হামলা, প্রতিবাদে যুক্তরাষ্ট্রের কাউন্টার টেররিজম প্রধানের পদত্যাগ

পিছিয়ে যেতে পারে চীন সফর, জানালেন ট্রাম্প

ইরানকে কোণঠাসা করতে গিয়ে উল্টো চাপে ডোনাল্ড ট্রাম্প!

সর্বাধিক পঠিত

ফের যুদ্ধে জড়াচ্ছে পাকিস্তান-আফগানিস্তান

জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে

৩ দিনের সফরে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যুদ্ধজাহাজ বাংলাদেশে

ইরান দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত: আলি লারিজানি

দুই বছরে ইসরায়েলি কারাগারে ৯৮ ফিলিস্তিনি নিহত

একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

দেশজুড়ে আন্দোলনের ডাক দিলেন ইমরান খান

ভারতে ২০০ ফুট গভীর খাদে পড়ল সেনাবাহিনীর গাড়ি, নিহত ১০

ফ্রিডম ফ্লোটিলার সবগুলো জাহাজ আটক