হাদী হত্যার বিচারের প্রশ্নে এক বিন্দুও ছাড় দেওয়া হবে না: নাহিদ

Post Image

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী হত্যার বিচারের প্রশ্নে এক বিন্দুও ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়াও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে এসব কথা বলেন তিনি। 

পোসেট নাহিদ লেখেন, শরীফ ওসমান হাদী হত্যার বিচারের প্রশ্নে এক বিন্দুও ছাড় দেওয়া হবে না।জাতিসংঘের অধীনে শরীফ ওসমান ভাইয়ের হত্যাকাণ্ড তদন্ত ও বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। এতে ইনকিলাব মঞ্চের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। আমরা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ কর্মসূচি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অত্যন্ত অপেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি। ইনকিলাব মঞ্চের যৌক্তিক সব দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

ফেসবুক পোস্টের সঙ্গে সাভারে ঢাকা-১৯ আসনের নির্বাচনী জনসভায় তার বক্তব্যের একটি ভিডিও যুক্ত করেন তিনি। সকালে অনুষ্ঠিত ওই জনসভায় বক্তব্যে তিনি বলেছেন, ‘শরীফ ওসমান হাদির বিচারের প্রশ্নে আমরা এক বিন্দু পরিমাণ ছাড় দিব না। আমরা গতকাল রাতে থেকে দেখেছি, যমুনার সামনে শরিফ ওসমান হাদি ভাইয়ের পরিবার অবস্থান নিয়েছিলো বিচারের জন্য। এই ইন্টেরিম গভর্মেন্টকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, শরিফ ওসমান হাদি বিচার নিশ্চিত করতে না পারা, হত্যাকারীদের গ্রেফতার করতে না পারা, এই অন্তর্বর্তী সরকারের অন্যতম ব্যর্থতা হিসেবে ইতিহাসে লেখা থাকবে। এখনো সময় আছে। শরীফ ওসমান হাদির পরিবারের সাথে যাতে কোন ধরনের অসম্মান করা না হয় এবং অতি সত্যর এই বিচারের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে ইন্টেরিম গভর্মেন্টকে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

৫ আগস্ট শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব

রাস্তার ইট তুলে বিক্রি করে দিলেন ইউপি সদস্য

জুলাই সনদ সংস্কার নাকি সংশোধন—টেবিলে আসুন: মির্জা ফখরুল

আওয়ামী লীগের অতো মুরদ আছে বলে মনে করি না: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার নিকৃষ্ট উদাহরণ: রাশেদ খাঁন

বিএনপি নেতার ইয়াবা ও গাঁজা সেবনের ভিডিও ভাইরাল

যেকোন সময় জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

প্রতিমন্ত্রী আজাদের বহিষ্কার প্রেস রিলিজকে ভুয়া দাবি রিজভীর

সর্বাধিক পঠিত

সিলেটে জামায়াত নেতৃবৃন্দের সাথে মার্কিন দূতাবাস কর্মকর্তার মতবিনিময়

নভেম্বরে গণভোটের দাবিতে ৮ দলের বিক্ষোভ

জামায়াতসহ ১১ দলের নারী এমপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন কাল

নরসিংদীতে বিএনপি নেতাকর্মীদের গাড়িবহরে হামলা

হাদী হত্যার বিচারের প্রশ্নে এক বিন্দুও ছাড় দেওয়া হবে না: নাহিদ

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি এখন ওয়ার্ড যুবদল সম্পাদক

বিএনপির পর এবার জামায়াতের প্রতিনিধি দল যাচ্ছে ইসিতে

ফুটবল প্রতীকে ভোট করতে চান তাসনিম জারা

আ.লীগ ৫০ জন প্রার্থীকে হত্যা করবে: রাশেদ খান

খেঁজুর গাছ হইলো মরুভূমির গাছ, আর ধান হইলো আমাদের প্রাণ: রুমিন ফারহানা