একটি পক্ষ আমাদের মা-বোনদের ভয় পাচ্ছে : নাহিদ ইসলাম

Post Image

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেনছেন, কেউ যদি ভোট চুরি করার চেষ্টা করে কিংবা জালিয়াতি করার চেষ্টা করে তাহলে তার পরিণতি ফ্যাসিস্টদের মতো হবে।

আসন্ন নির্বাচন হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন, সংস্কারের নির্বাচন, ঋণ খেলাপিদের বিরুদ্ধে জনগণের রায়ের নির্বাচন। মা-বোনদের নির্যাতনের বিরুদ্ধে রায়ের নির্বাচন।

দেশকে আধিপত্যবাদী ও ফ্যাসিবাদি মুক্ত করতে নির্বাচন। ইনসাফের পক্ষে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে আমরা আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করেছি। দেশের মানুষ এখন নতুনদের সূযোগ দিতে চায়।

তিনি বলেন, একটি পক্ষ আমাদের মা-বোনদের ভয় পাচ্ছে। তাই তারা মা-বোনদের প্রচারে বাধা দিচ্ছে। তারা ভয় পেয়ে শেরপুরে আমাদের এক ভাইকে হত্যা করেছে। যারা হত্যার মাধ্যমে ক্ষমতায় যেতে চায়, তাদের রাজনীতি রুখে দিতে হবে। হত্যার রাজনীতি বন্ধ করতে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন। তাদেরকে রুখে দেওয়ার দিন ১২ ফেব্রুয়ারি।

শহিদ ওসমান হাদির হত্যাকারীদের এখনও ধরতে পারেনি সরকার। বিচার দাবিতে তার পরিবার যমুনার সামনে অবস্থান করেছে। হত্যাকারীদের ধরতে না পারা অন্তর্বর্তী সরকারের অন্যতম ব্যর্থতা।

ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে এখনও দেশবাসী ও তার পরিবার রাজপথে রয়েছে। ওসমান হাদির নীতি, আদর্শ ও জুলাই অভ্যুত্থানের আদর্শে নির্বাচনে রায় আসবে।

তিনি বলেন, আমরা আজাদি ও আধিপাত্যবাদ বিষয়ে এক বিন্দুও ছাড় দেব না।

আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে আসবেন। আমাদের বিরুদ্ধে ভোট দিলেও আসবেন। ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে ভোট কেন্দ্রে যাবেন। গোলামির বিরুদ্ধে রায় দিতে ভোট কেন্দ্রে যাবেন।

তিনি বলেন, দেশের মানুষ দাবি প্রতিষ্ঠায় জালেমের বিরুদ্ধে রায় দেবেন। বর্তমান সময় অনেক গুরুত্বপূর্ণ সময়। আসন্ন সরকার গঠনের মধ্য দিয়ে আধিপত্য দূর করতে পারব। দিল্লীর তাঁবেদারি দূর করতে হবে।

তিনি বলেন, আমরা কোনো রক্ত চক্ষুকে ভয় পাই না। একটি দলের নেতা বিদেশ থেকে এসে বলেছেন, আমার একটি প্ল্যান আছে। আমরা সাধুবাদ জানিয়েছিলাম। সম্প্রীতির রাজনীতি করতে চেয়েছিলাম। তাই বলেছিলাম শেয়ার করেন।

কিন্তু এখন দেখছি তিনি দেশের কোথায় চিনি কল আছে, কোথায় ইপিজেড আছে, কোথায় সোয়াবিন চাষ হয়, কোথায় ভুট্রা চাষ বেশি হয়, তা তিনি কিছুই জানেন না। তিনি দেশ ও জনগণ সম্পর্কে জানেন না।

তিনি ১৭ বছর দেশে ছিলেন না। এমন কোনো প্ল্যান আমরা কাউকে বাস্তবায়ন করতে দেব না, যাতে দেশে আবার ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠা পাবে। দুর্নীতির রাজনীতি আবার ফিরে আসবে। দেশ পিছিয়ে যাবে- এমন প্ল্যান বাস্তবায় হতে দেব না।

এ জন্য সবাইকে তিনি প্রস্তুত হতে আহ্বান জানান। নাহিদ ইসলাম বলেন, আর কোনো দুর্বৃত্ত যেন দেশের রাজনীতিতে ফেরত না আসে। এ দেশের মানুষ আর কোনো বেঈমান প্রতারকের হাতে ক্ষমতা দিতে চায় না।

১১ দলীয় জোট ক্ষমতায় গেলে দক্ষ লোকের অভাব হবে না। দেশের ও বিদেশের অভিজ্ঞ লোকদের সংযুক্ত করা হবে।

তিনি বলেন ঢাকা ১৯ আসনে ১১দলীয় প্রার্থী দিলশানা পারুল দেশের মানুষের কথা চিন্তা করে বিদেশ থেকে দেশবাসীর সেবা করার জন্য ফিরে এসেছেন। তাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে আহবান জানান নাহিদ ইসলাম।

তিনি আজ শুক্রবার সাভারে ঢাকা-১৯ আসনে ১১ দলীয় জোটের সংসদসদস্য প্রার্থী দিলশানা পারুলের শাপলা কলি প্রতীকের নির্বাচনি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন। সাভার পৌর এলাকার শাহীবাগে মাতৃবাগান মসজিদ সংলগ্ন মাঠে এ সভায় সভাপতিত্ব করেন এনসিপি সাভার উপজেলা আহ্বায়ক জুলকারনাইন।

সভায় আরও বক্তব্য দেন ঢাকা-১৯ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপি নেত্রী দিলশানা পারুল, জামায়াতের কেন্দ্রীয় সুরা সদস্য ও ঢাকা জেলা জামায়াতের আমির মাওলানা দেলোয়ার হোসেন, জেলা সেক্রেটারি মাওলানা আফজাল হোসেন, জেলা জামায়াতের আইনবিষয়ক সম্পাদক এডভোকেট শহীদুল ইসলাম, সাভার জেলা রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার প্রমুখ।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

জামায়াত ক্ষমতায় এলে জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠন করা হবে: শিবির সভাপতি

বাংলাদেশের নির্বাচনের ফল পাল্টে দেবে দ. এশিয়ার ভূরাজনীতি, বেকায়দায় ভারত

পাবনায় দলীয় নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় জামায়াতের প্রতিক্রিয়া

জামায়াত ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি কে হবেন, জানালেন শফিকুর রহমান

বিএনপি সরকারে এলে কোরআনের বিরুদ্ধে কোনো আইন করবে না : কায়কোবাদ

পাঁচ বছরে আন্তর্জাতিক মানের ৫০০ ক্রীড়াবিদ তৈরির লক্ষ্য জামায়াতের

গাজীপুরে বিএনপি প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল

নাহিদসহ জামায়াত জোটে মন্ত্রিত্বের আশ্বাস পেলেন যারা

সর্বাধিক পঠিত

জামায়াতের জরুরি বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হলো

জামায়াতের আমিরের বক্তব্য ঠিক, ‘আমি প্রথম বিদ্রোহ করেছি’

বগুড়ায় ধানের শীষেরই দাপট

ফেব্রুয়ারি বা এপ্রিলেই নির্বাচনের ঘোষণা আসতে পারে

ঐক্যের বৃহত্তর স্বার্থে আমি নির্বাচনে অংশগ্রহণ করব না: রাশেদ প্রধান

১০ শিক্ষক নেতাকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবি

প্রয়োজনীয় সংস্কার না করে নির্বাচন করলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ- তাহের

সেই রিকশাচালক সুজনকে চূড়ান্ত মনোনয়ন দেয়নি এনসিপি

জোটসঙ্গীদের ৪০-৫০টি আসন ছাড়ছে বিএনপি

কাউন্সিলর নির্বাচন নিয়ে দ্বন্দ্বে স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যা!