তেজগাঁও কলেজে শিক্ষার্থী হত্যার প্রতিবাদে জবিতে বিক্ষোভ

Post Image


তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।


আজ বুধবার (১০ ডিসেম্বর) রাত ৯ টার দিকে বাহদুর শাহ পার্কের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়।মিছিলটি রায় সাহেব মোড় প্রদক্ষিণ করে বিশ্বজিৎ চত্বরে এসে জড়ো হয়ে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করে।


এতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, ছাত্রদলের খুনীরা আমার ভাইকে খুন করেছে।আমরা আাশা করেছিলাম ৫ আগস্টের পর এই বাংলাদেশে আর খুনের রাজনীতি চলবে না।কিন্তু ছাত্রদলের সন্ত্রাসীরা আবার সেই খুন চাদাবাজির রাজনীতি চালু করেছে।


ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়ামিন সাদাত,মাদকসেবনকে কেন্দ্র করে একজনকে খুনের স্বীকার হতে হলো।আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত সময়ের মধ্যে এই খুনের সুষ্ঠু বিচার করার আহ্বান জানাই।


 ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিফাত বলেন,ছাত্রদল আবার হত্যার রাজনীতি বাংলাদেশে শুরু করেছে।তারা তাদের মধ্যকার মাদক নিয়ে বিরোধের জেরে একজন শিক্ষার্থীকে নিহত হতে হলো।আমরা এই হত্যার সুষ্ঠু বিচার চাই।আজ তেজগাঁও কলেজে হয়েছে কাল অন্য ক্যাম্পাসে হবে বা আমাদের ক্যাম্পাসে হবে।আমরা চাইনা ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে এইরকম হত্যার রাজনীতি আর ফিরে আসুক।


উল্লেখ্য,আজ বুধবার (২০ ডিসেম্বর) তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়ে উচ্চমাধ্যমিক ২০২৪–২৫ সেশনের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা নামে এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

‘ফিমেল জোন’ ইস্যুতে ছাত্রদল ও বামপন্থীদের একহাত নিলেন ডাকসু নেতা রায়হান

ফিমেইল জোনের বিরোধিতা: ঢাবিকে নিয়ে ভুয়া ফটোকার্ড ছড়ালেন সাংবাদিক জেসিন

রাবিতে ‘ফিরে দেখা জুলাই’ স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

‎পাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের নেতৃত্বে উল্লাস-শামীম

জুলাই শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঢাবিতে জুলাই শহীদদের স্মরণ ও বিচারের দবিতে ছাত্রীদের মোমবাতি প্রজ্বলন

শিক্ষার্থীদের কুরআন ও ফুলের চারা উপহার দিল শাবিপ্রবি ছাত্রী সংস্থা

মাতৃত্বকালীন সময়ে ছাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিলো রাবি

সর্বাধিক পঠিত

বাড়ছে মাদকের বিস্তার, অনিরাপদ হয়ে উঠছে চবি ক্যাম্পাস

সাদিক কায়েমের স্ত্রীকে ‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে বিয়ে বাতিলের দাবি একদল ছাত্রীর

‘আল্লাহ সম্মান রেখেছেন’, ঢাবিতে প্রথম হয়েই শুকরিয়া জানালেন শিবির নেতা

‘নারায়ে তাকবির’ স্লোগান দেওয়া সেই শান্তা জকসুতে জয়ী

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কার্যক্রমের প্রতিবাদে রাকসুর লাঠি হাতে অবস্থান

তেজগাঁও কলেজে শিক্ষার্থী হত্যার প্রতিবাদে জবিতে বিক্ষোভ

জকসুর দাবিতে এবার নারী শিক্ষার্থীদের অবস্থান

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

কবি নজরুল কলেজ অধ্যক্ষকে ছাত্রশিবিরের নববর্ষের প্রকাশনা উপহার

নোবিপ্রবিতে চাঁদাবাজির বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্রতিবাদ