সারজিসের সভায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, জরিমানা

Post Image

পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোট প্রার্থী সারজিস আলমের পথসভায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় তেঁতুলিয়ার বুড়াবুড়ি বাজারে ভ্রাম্যমান আদালত সারজিস আলমের সভায় অভিযান পরিচালনা করে তাঁর প্রতিনিধিকে ৫ হাজার টাকা জরিমানা করে। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার রাত ৮ টার পর মাইক ব্যবহার করে তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি বাজারে ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভায় বক্তব্য রাখছিলেন সারজিস আলম। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নির্বাচনী আচরণবিধির ১৭ এর ২ লঙ্ঘনের দায়ে সারজিস আলমের প্রতিনিধি হাবিবুর রহমান হাবিবকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তেঁতুলিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম আকাশ বলেন, বুধবার রাতে ১১ দলীয় জোটের সভায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে তাদের আচরণবিধি মানতে বলা হয়েছে। 

এ বিষয়ে সারজিস আলমের প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব বলেন, নির্বাচনী পথসভায় বক্তব্য দিতে গিয়ে নির্ধারিত সময় অতিক্রম হয়ে যায়। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকায় জরিমানার অর্থ নগদ প্রদান করেছি।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

আলোচিত সেই ছবি নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি আরমান

সাংবাদিক ইলিয়াসের ভিডিওর পর নুরুল হকের স্ট্যাটাসে ‘হা হা’ রিঅ্যাকশনের বন্যা

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন ৬ জন, শপথ সন্ধ্যায়

কিশোরগঞ্জে ধর্ষণের অভিযোগে মামলা হওয়ার পর বিএনপি নেতাকে বহিষ্কার

ফখরুলকে অভিনন্দন জানালেন পাক প্রেসিডেন্ট

রাষ্ট্রপতির পুরোনো পোস্টের স্ক্রিনশট দিয়ে জুমা লিখলেন, ‘ওয়াদা পূরণ করুন’

মির্জা ফখরুল‌কে ফ্রান্স-সুইজারল্যান্ডের অভিনন্দন

রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদলের অংশগ্রহণকে সংকীর্ণ দৃষ্টিতে মূল্যায়ন করছে সরকার

সর্বাধিক পঠিত

রাজশাহীতে জামায়াত কর্মীকে হত্যার প্রতিবাদ

ফুলবাড়ীতে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ভালো নির্বাচন করতে ব্যর্থ হলে দেশের স্বাধীনতা হুমকির মুখে পড়বে

বিএনপি ক্ষমতায় আসার পর ধারাবাহিকভাবে দুর্নীতি কমেছে: মাহদী আমিন

ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর, মেডিকেল, ক্যাডেট কলেজ ও আইটি হাব করা হবে

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গ্রেফতার

সারজিসের সভায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, জরিমানা

পাঁচ বছরে আন্তর্জাতিক মানের ৫০০ ক্রীড়াবিদ তৈরির লক্ষ্য জামায়াতের

ঢাকা দক্ষিণে মেয়র পদে নির্বাচনের ঘোষণা ইশরাকের