হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গ্রেফতার

Post Image

চাঁদপুরের হাজীগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে গাঁজা, ইয়াবা ও বিদেশী মদসহ হাজীগঞ্জ পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর খোরশেদ আলম ভুট্টোকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


গতকাল (মঙ্গলবার) গভীর রাতে পৌর এলাকার নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ গাঁজা, ইয়াবা ও বিদেশী মদ উদ্ধার করা হয়।


অভিযানে র‍্যাব, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অংশ নেন। দীর্ঘদিন ধরে ভুট্টো মাদক ব্যবসার সঙ্গে জড়িত—এমন তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে বলে জানিয়েছে সূত্রটি।


গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক রাখার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


স্থানীয় সূত্রে জানা যায়, খোরশেদ আলম ভুট্টো হাজীগঞ্জ পৌরসভার একজন সাবেক কাউন্সিলর ছিলেন এবং দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক অভিযোগ রয়েছে বলে জানা গেছে।


এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

আলোচিত সেই ছবি নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি আরমান

সাংবাদিক ইলিয়াসের ভিডিওর পর নুরুল হকের স্ট্যাটাসে ‘হা হা’ রিঅ্যাকশনের বন্যা

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন ৬ জন, শপথ সন্ধ্যায়

কিশোরগঞ্জে ধর্ষণের অভিযোগে মামলা হওয়ার পর বিএনপি নেতাকে বহিষ্কার

ফখরুলকে অভিনন্দন জানালেন পাক প্রেসিডেন্ট

রাষ্ট্রপতির পুরোনো পোস্টের স্ক্রিনশট দিয়ে জুমা লিখলেন, ‘ওয়াদা পূরণ করুন’

মির্জা ফখরুল‌কে ফ্রান্স-সুইজারল্যান্ডের অভিনন্দন

রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদলের অংশগ্রহণকে সংকীর্ণ দৃষ্টিতে মূল্যায়ন করছে সরকার

সর্বাধিক পঠিত

রাজশাহীতে জামায়াত কর্মীকে হত্যার প্রতিবাদ

ফুলবাড়ীতে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ভালো নির্বাচন করতে ব্যর্থ হলে দেশের স্বাধীনতা হুমকির মুখে পড়বে

বিএনপি ক্ষমতায় আসার পর ধারাবাহিকভাবে দুর্নীতি কমেছে: মাহদী আমিন

ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর, মেডিকেল, ক্যাডেট কলেজ ও আইটি হাব করা হবে

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গ্রেফতার

সারজিসের সভায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, জরিমানা

পাঁচ বছরে আন্তর্জাতিক মানের ৫০০ ক্রীড়াবিদ তৈরির লক্ষ্য জামায়াতের

ঢাকা দক্ষিণে মেয়র পদে নির্বাচনের ঘোষণা ইশরাকের