ফখরুলকে অভিনন্দন জানালেন পাক প্রেসিডেন্ট

Post Image

বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জারদারি এ অভিনন্দন জানান।

একই সঙ্গে দুই দেশের সম্পর্ক আরো জোরদার করার প্রত্যাশা জানিয়ে মির্জা ফখরুলকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

অভিনন্দনবার্তায় প্রেসিডেন্ট বলেন, মির্জা ফখরুলের নেতৃত্বে বাংলাদেশ আরো এগিয়ে যাবে। দেশের মানুষের কল্যাণে অগ্রগতি অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

জারদারি আরও বলেন, অভিন্ন ইতিহাস, ধর্ম ও সাংস্কৃতিক সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে সাম্প্রতিক ইতিবাচক অগ্রগতিকে স্বাগত জানান তিনি।

তিনি আরও যোগ করেন, দুই দেশের সম্পর্ক আরো জোরদার করা এবং জনগণের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে তিনি মির্জা ফখরুলের সঙ্গে কাজ করতে আগ্রহী। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও পাকিস্তানের সহযোগিতা আরো বাড়বে।

রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের দায়িত্ব সফলভাবে পালনের পাশাপাশি বাংলাদেশের মানুষের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন পাকিস্তানের প্রেসিডেন্ট।

সূত্র: এপিপি

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ফখরুলকে অভিনন্দন জানালেন পাক প্রেসিডেন্ট

রাষ্ট্রপতির পুরোনো পোস্টের স্ক্রিনশট দিয়ে জুমা লিখলেন, ‘ওয়াদা পূরণ করুন’

মির্জা ফখরুল‌কে ফ্রান্স-সুইজারল্যান্ডের অভিনন্দন

রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদলের অংশগ্রহণকে সংকীর্ণ দৃষ্টিতে মূল্যায়ন করছে সরকার

প্রয়োজনে ঐকমত্য করে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে: নুরুল হক

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির অভিনন্দন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

সর্বাধিক পঠিত

১০ টাকার চালের মতো অনেক কার্ডের লোভ দেখানো হচ্ছে: জামায়াত আমির

কেউ কেউ বিরিয়ানি আর নগদ টাকার বিনিময়ে ভোট কেনার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

বিএনপি ক্ষমতায় আসার পর ধারাবাহিকভাবে দুর্নীতি কমেছে: মাহদী আমিন

পটুয়াখালী-২ আসনে শফিকুল ইসলাম মাসুদ নির্বাচিত

ফুলবাড়ীতে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

রাজশাহীতে জামায়াত কর্মীকে হত্যার প্রতিবাদ

ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর, মেডিকেল, ক্যাডেট কলেজ ও আইটি হাব করা হবে

ভালো নির্বাচন করতে ব্যর্থ হলে দেশের স্বাধীনতা হুমকির মুখে পড়বে

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

পাঁচ বছরে আন্তর্জাতিক মানের ৫০০ ক্রীড়াবিদ তৈরির লক্ষ্য জামায়াতের