জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ছুটি নিয়ে পাবিপ্রবি শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ

Post Image


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশজুড়ে রাজনৈতিক আগ্রহ ও জন আলোচনা যখন তুঙ্গে, ঠিক সেই সময় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ছুটির সিদ্ধান্তকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। নির্বাচন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন মাত্র দুই দিনের ছুটি ঘোষণা করায় ভোটাধিকার প্রয়োগ ও রাজনৈতিক অংশগ্রহণ ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

‎গত ১ ফেব্রুয়ারি, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছুটি থাকবে।

‎শিক্ষার্থীদের অভিযোগ, জাতীয় সংসদ নির্বাচন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। অনেক শিক্ষার্থীর ভোটকেন্দ্র নিজ নিজ জেলা বা নিজ এলাকা হওয়ায় সেখানে গিয়ে ভোট দিতে সময়ের প্রয়োজন হয়। কিন্তু মাত্র দুই দিনের ছুটিতে দূরবর্তী এলাকায় যাতায়াত করে সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করা প্রায় অসম্ভব হয়ে পড়ছে। এতে করে শিক্ষার্থীদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি রাজনৈতিক সচেতনতা ও অংশগ্রহণেও নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন তারা।

‎বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অফিসিয়ালি মাত্র দুই দিনের ছুটির ঘোষণা দেওয়ার সিদ্ধান্তে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ও হতাশা আরও বেড়েছে। অনেক শিক্ষার্থী ইতোমধ্যে যাতায়াত পরিকল্পনা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন।

‎এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ইইসিই বিভাগের এক শিক্ষার্থী বলেন, 'আমাদের অনেকের বাড়ি দক্ষিণাঞ্চলে। যাতায়াতেই দুই দিন লেগে যায়। এত কম ছুটিতে ভোট দেওয়া প্রায় অসম্ভব। এটি আমাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার শামিল।'

‎ইতিহাস বিভাগের এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, 'গণভোট ও জাতীয় নির্বাচন জীবনের গুরুত্বপূর্ণ নাগরিক দায়িত্ব। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত ছিল বিষয়টি গুরুত্ব দিয়ে অন্তত কয়েক দিনের ছুটি ঘোষণা করা, যাতে সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারে।'

‎এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী সাধারণ ছুটি হিসেবে দুই দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী গত ১ তারিখেই নোটিশ জারি করা হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিজস্ব সিদ্ধান্তে অতিরিক্ত ছুটি বাড়ানো সম্ভব নয়। আসন্ন নির্বাচন উপলক্ষে আগামী ১১ ও ১২ তারিখ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

রাবিতে জামালপুর জেলা কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

ঢাবির প্রশ্নে শহীদ ওসমান হাদির উক্তি জান দেব, তবু জুলাই দেব না

পাবিপ্রবিতে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে আবারও স্মারকলিপি

বাকৃবি হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির সভাপতি লিখন, সম্পাদক জুলফিকার

মোনাজাতে জিয়াউর রহমানের নাম না নেয়ায় ছাত্রদলের তোপের মুখে উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্বকাপজয়ী তারকা মেসুত ওজিল

রুয়েটে নারী নিপীড়ন: একজন আজীবন বহিষ্কার, ৮ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি

বেরোবিতে শিবিরের নতুন সভাপতি সুমন সরকার,সেক্রেটারি রাকিব

সর্বাধিক পঠিত

সাংবাদিক হামলার প্রতিবাদে মানববন্ধনে পুনরায় ছাত্রদলের হামলা

বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার কবর জিয়ারত করল জবি শিবির

‘আল্টিমেটাম দিলাম আওয়ামীপন্থিদের, রেগে গেল ছাত্রদল’

ঢাবি ভিসি নিয়াজ আহমদ খানের পদত্যাগের সিদ্ধান্ত

জমে উঠেছে রাকসু নির্বাচন, প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

তা'মীরুর মিল্লাত টঙ্গীতে ইবনে ফিরনাস সায়েন্স ফেস্ট’২৫ উদ্বোধন

শহীদ আবরার ফাহাদ স্মরণে সরকারি বাঙলা কলেজে ‘নিপীড়নবিরোধী দিবস’ পালন

গাজায় অপুষ্টিতে অন্তত ৬৬ শিশুর মৃত্যু

জকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ইশতেহার ঘোষণা

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ছুটি নিয়ে পাবিপ্রবি শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ