নর্থ সাউথে কুরআন অবমাননার প্রতিবাদে তিতুমীর কলেজে বিক্ষোভ মিছিল 

Post Image

‎নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পবিত্র কুরআন অবমাননার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। 

‎আজ শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে বিক্ষোভ  মিছিলটি কলেজের প্রধান ফটকের সামনে থেকে শুরু হয়ে মহাখালী টিভি গেট মোড় প্রদক্ষিণ করে পুনরায় কলেজের প্রধান ফটকে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা "ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, অপূর্ব পালের ফাঁসি চাই", "আল কুরআনের অবমাননা, মানিনা মানবোনা", "ইসকনের দালালেরা, হুশিয়ার সাবধান" ইত্যাদি স্লোগান দেন।

‎সমাবেশে বক্তারা বলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল পবিত্র কুরআনে লাথি মেরে শুধু ধর্মীয় অনুভূতিতে আঘাত করেননি, বরং মুসলমানদের হৃদয়ে লাথি মেরেছেন। তারা বলেন, কিছুদিন পর পর এ ধরনের ধর্ম অবমাননার ঘটনা ঘটছে, যার মূল কারণ হচ্ছে এ বিষয়ে সুনির্দিষ্ট আইন না থাকা। সরকারের উচিত অতি দ্রুত আইন প্রণয়ন করে ধর্ম অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা। অপূর্ব পালের ঘটনার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমরা।

‎শিক্ষার্থীরা আরও বলেন, পবিত্র কুরআনের অবমাননা দেশের সংবিধান ও ধর্মীয় সহাবস্থানের চেতনার পরিপন্থী। ভবিষ্যতে এমন ঘটনা রোধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

‎উল্লেখ্য, গতকাল (৪ অক্টোবর) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল পবিত্র কুরআন শরিফ মাটিতে ফেলে লাথি মারেন ও পৃষ্ঠা ছিড়েছেন বলে অভিযোগ ওঠে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয় ও আশপাশে উত্তেজনা সৃষ্টি হয়। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্ত শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করে এবং ঘটনায় নিন্দা প্রকাশ করে।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন পাবিপ্রবির ১১ শিক্ষার্থী

ধর্ষণ ইস্যু নিয়ে বিতর্কিত পোস্ট করা সেই চাকসু নেতা শপথ নিলেন প্রায় এক বছর পর

দক্ষতা উন্নয়নে চবির পাঁচ ছাত্রী হলে সেলাই মেশিন দিল চাকসু

পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ

ছাত্রদল নেত্রীকে ধর্ষণের হুমকি, অভিযুক্তদের বদলির নোটিশ

‘রাবি ছাত্রদল হিজরায় পরিণত হলো’, বহিষ্কৃত নেতার ক্ষোভ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

‘মারধরের সিসিটিভি ফুটেজ ডিলিট করে প্রশাসন ছাত্রদলকে হামলার মদদ দিয়েছে’: রাকসু ভিপি

সর্বাধিক পঠিত

চবি ছাত্রদল নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধরের অভিযোগ

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

জাবিতে তিন হাজার শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

বর্ণিল আয়োজনে রাবির ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঢাবিতে ছদ্মবেশে সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ

হাবিপ্রবিতে শিক্ষক লাঞ্ছনা-সংঘর্ষ ঘটনায় ৩১ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

প্রক্টরের অপসারণসহ ৯ দাবিতে উপাচার্যকে জকসুর স্মারকলিপি

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি

শিক্ষক সংকট কাটাতে রুয়েটের ১৬ বিভাগে ৪০ প্রভাষক নিয়োগ

জবিতে নবীনবরণের দ্বিতীয় দিনে আলোচনায় ব্যতিক্রমী প্ল্যাকার্ড