বিশেষ বৃত্তিসহ ৪ দফা দাবি জবি শিবিরের

Post Image

বিশেষ বৃত্তি ও আবাসন সংকট সমস্যাসহ ৪ দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইসলামী ছাত্রশিবির।

রোববার (৭ ডিসেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিম বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।

তাদের দাবিসমূহ হলো ১৫ ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির তালিকা প্রকাশ করতে হবে এবং জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা তুলে দিতে হবে। অতি দ্রুত দ্বিতীয় ক্যাম্পাসে অস্থায়ী আবাসন নির্মাণের কাজ শুরু করতে হবে।

ডিসেম্বরের মধ্যে দ্বিতীয় ক্যাম্পাসের দ্বিতীয় ধাপের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করতে হবে, এ ক্ষেত্রে কোনো গড়িমসি চলবে না এবং কোনো বিড়ম্বনা না করে নির্ধারিত সময়ে জকসু নির্বাচন বাস্তবায়ন করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন থেকে নানাবিধ সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। এই অর্থ বছরের শুরু থেকে আবাসন ভাতা দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত সেই অর্থ শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি।

উপর্যুক্ত দাবিগুলো বাস্তবায়ন শিক্ষার্থীদের নিরাপত্তা, দৃঢ় মনোবল ও শিক্ষাজীবনের ধারাবাহিকতা বজায় রাখতে অত্যন্ত জরুরি। বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্বসহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানায় জবি শিবির।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন পাবিপ্রবির ১১ শিক্ষার্থী

ধর্ষণ ইস্যু নিয়ে বিতর্কিত পোস্ট করা সেই চাকসু নেতা শপথ নিলেন প্রায় এক বছর পর

দক্ষতা উন্নয়নে চবির পাঁচ ছাত্রী হলে সেলাই মেশিন দিল চাকসু

পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ

ছাত্রদল নেত্রীকে ধর্ষণের হুমকি, অভিযুক্তদের বদলির নোটিশ

‘রাবি ছাত্রদল হিজরায় পরিণত হলো’, বহিষ্কৃত নেতার ক্ষোভ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

‘মারধরের সিসিটিভি ফুটেজ ডিলিট করে প্রশাসন ছাত্রদলকে হামলার মদদ দিয়েছে’: রাকসু ভিপি

সর্বাধিক পঠিত

চবি ছাত্রদল নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধরের অভিযোগ

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

জাবিতে তিন হাজার শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

বর্ণিল আয়োজনে রাবির ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঢাবিতে ছদ্মবেশে সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ

হাবিপ্রবিতে শিক্ষক লাঞ্ছনা-সংঘর্ষ ঘটনায় ৩১ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

প্রক্টরের অপসারণসহ ৯ দাবিতে উপাচার্যকে জকসুর স্মারকলিপি

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি

শিক্ষক সংকট কাটাতে রুয়েটের ১৬ বিভাগে ৪০ প্রভাষক নিয়োগ

জবিতে নবীনবরণের দ্বিতীয় দিনে আলোচনায় ব্যতিক্রমী প্ল্যাকার্ড