গানম্যান নিয়ে ফের নির্বাচনী প্রচারণায় নামছেন মডেল মেঘনা আলম

Post Image

গানম্যান নিয়ে ফের ত্রয়োদশ সংসদের নির্বাচনী প্রচারণায় নামছেন ঢাকা-৮ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী ও মডেল মেঘনা আলম। আগামী দুই এক দিনের মধ্যেই তার জন্য গানম্যান অ্যাপয়েন্ট করা হবে বলে জানা গেছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা আলমের নির্বাচনী প্রচারণার সমন্বয়ক তাহরিন জেরিন। তিনি গণমাধ্যমকে বলেন, মেঘনা আলমের গানম্যান অ্যাপয়েন্ট হওয়ার বিষয়ে সিটিএসবি আমাদের জানিয়েছে যে তারা এসবি-কে পজিটিভ রিপোর্ট দিয়েছে। দুই এক দিনের মধ্যেই গানম্যান অ্যাপয়েন্ট হবে। নিরাপত্তা জোরদার করেই তিনি আবার প্রচারণায় অংশগ্রহণ করবেন। কর্মসূচির সময়সূচি গ্রুপে জানানো হবে।

এর আগে, ক্রমাগত নিরাপত্তা হুমকি ও হয়রানির অভিযোগ তুলে নির্বাচনী প্রচারণা থেকে সাময়িক বিরতির ঘোষণা দেন মেঘনা আলম। তাদের অভিযোগ, মেঘনা আলমের নারী কর্মীদের গায়ে লেজার লাইট ফেলে অপমান ও ভীতির পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। অথচ গানম্যানের কোনো খোঁজ নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায় চাপাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওপর, ডিএমপি বলছে নির্বাচন কমিশনের কথা, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন স্পেশাল ব্রাঞ্চ দেখবে, সব জায়গায় লিখিত আবেদন দেওয়ার পরও আজ পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

কুষ্টিয়ায় জামায়াত বিএনপির সংঘর্ষে আহত-৬

জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম

রাজধানীতে মহিলা জামায়াতের বিক্ষোভ

জুলাই চেতনা বাস্তবায়নে হ্যাঁ ও দাঁড়িপাল্লায় ভোট দিন: জাহিদুল

গানম্যান নিয়ে ফের নির্বাচনী প্রচারণায় নামছেন মডেল মেঘনা আলম

ইসলামী আন্দোলনের ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

বাদলের ইন্তেকালে জামায়াত আমিরের শোক, বিকেলে দাফন

সর্বাধিক পঠিত

‘এনপিএ’ নামে নতুন বামপন্থী রাজনৈতিক প্লাটফর্মের আত্মপ্রকাশ

জামায়াতের জরুরি বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হলো

জামায়াত ক্ষমতায় যাওয়ার অর্থই হবে নারীদের ঘরে বন্দি করা : নাসির

আমার কথা বলার অধিকার বন্ধ করে দেওয়া হয়েছিল: তারেক রহমান

‘জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হতে হবে’

ঐক্যের বৃহত্তর স্বার্থে আমি নির্বাচনে অংশগ্রহণ করব না: রাশেদ প্রধান

সুনামগঞ্জ-১ আসনে জামায়াত প্রার্থী তোফায়েল খানের মনোনয়ন ফরম সংগ্রহ

পদত্যাগ করার কোনো যৌক্তিকতা দেখছি না: এনসিপি নেত্রী সামান্তা শারমিন

হাতিয়ায় পরীক্ষা পিছিয়ে বিএনপির সমাবেশ, ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে প্রবা‌সী নিহত