বাদলের ইন্তেকালে জামায়াত আমিরের শোক, বিকেলে দাফন

Post Image

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. নুরুজ্জামান বাদলের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

বুধবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, চিরদিনের জন্য চলে গেলেন আমাদের প্রিয় ভাই নুরুজ্জামান বাদল। শেরপুর-৩ আসনের ১১ দলীয় নির্বাচনি ঐক্যের জামায়াত মনোনীত প্রার্থী, শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি মো. নুরুজ্জামান বাদল ভাইয়ের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। তিনি গতকাল মঙ্গলবার আনুমানিক রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জামায়াত আমির আরো বলেন, ইসলামী আন্দোলনের প্রতি তার অঙ্গীকার ছিল অটুট। অল্প কিছুদিন আগেই নিজের চোখের সামনে রেজাউল করিমকে সন্ত্রাসীদের হাতে শহীদ হতে দেখার মতো মর্মান্তিক ঘটনার সাক্ষি হয়েও তিনি মনোবল হারাননি। কঠিন ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি নির্বাচনি কার্যক্রম চালিয়ে গিয়েছেন, যা তার দৃঢ়তা, সাহস ও দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা আল্লাহ তায়ালার কাছে মরহুমের মাগফিরাত কামনা করছি এবং তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করার জন্য দোয়া করছি। সেই সাথে তার শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও এলাকাবাসীর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

মৃত্যুকালে নুরুজ্জামান বাদলের বয়স হয়েছিল ৫১ বছর। তিনি স্ত্রী ও এক পুত্রসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। তিনি জামায়াতের শেরপুর জেলা সেক্রেটারির দায়িত্ব পালন করছিলেন।

প্রথম জানাজা: মরহুম নুরুজ্জামান বাদলের জানাজা অনুষ্ঠিত হবে আজ বেলা আড়াটায় শেরপুর সদরের পৌর পার্ক মাঠে। জানাজায় ইমামতি করবেন জামায়াতে ইসলামী মনোনীত জামালপুর-২ আসনের প্রার্থী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. মাওলানা মাওলানা ছামিউল হক ফারুকী।

দ্বিতীয় জানাজা: বিকেল ৫টায় শ্রীবরদী সরকারি কলেজ মাঠে মরহুমের দ্বিতীয় জানাজা হবে। এতে ইমামতি করবেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা এটিএম মা’ছুম। জানাজা শেষে তাকে নিজ গ্রাম পোড়াগড় পারিবারিক কবর স্থানে দাফন করা হবে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

অর্ধশতাধিক গাড়ির বহর নিয়ে শোডাউন করা সেই ছাত্রদল নেতা বহিষ্কার

দেশবাসী ও প্রবাসীদের নববর্ষের শুভেচ্ছা জামায়াত আমিরের

ঘোষিত ইশতেহার বাস্তবায়নে গড়িমসি করলে ক্ষমতায় থাকার অধিকার হারাবে বিএনপি

গণভোট অস্বীকার করে বিএনপি কথার বরখেলাপ করেছে: নাহিদ ইসলাম

আন্দোলন শুরু হয়ে গেছে: জামায়াত আমির

সৃষ্ট সংকটের পরিণতি বিএনপি সরকারকে ভোগ করতে হবে

জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না

জামায়াত জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে

সর্বাধিক পঠিত

পিআর নিয়ে আমরা শেষ পর্যন্ত লড়ব : চরমোনাই পীর

এনসিপির কোন আসনে কে নির্বাচন করবেন, দেখে নিন তালিকা

নির্বাচন এলে যারা তসবিহ নিয়ে ঘুরে তারাই ধর্মকে ব্যবহার করে: জামায়াত আমির

জামায়াত ক্ষমতায় গেলে সিলেটে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হবে

আজ রাতের মধ্যেই গণভোটের আদেশ জারি করতে হবে: তাহের

‘ভুয়া তথ্যের’ ভিত্তিতে নাহিদের প্রার্থীতা স্থগিতের রিট

‘নির্বাচন কমিশন থেকে শাপলা প্রতীকের ব্যাপারে পজিটিভ সাড়া পাচ্ছি’

আলেম-ওলামাদের নিয়ে অশোভন মন্তব্য না করার আহ্বান

রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

বিএনপি মহাসচিবের সঙ্গে মিশরের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ