সুনামগঞ্জ-১ আসনে জামায়াত প্রার্থী তোফায়েল খানের মনোনয়ন ফরম সংগ্রহ

Post Image

সুনামগঞ্জ- ১ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জামায়াত প্রার্থী তোফায়েল আহমদ খান। বুধবার তিনি তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহেদী হাসান মানিকের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মু. আব্দুল্লাহ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি লুৎফর রহমান দুলাল, সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক দিলশাদ মিয়া এবং জেলা আইবিডব্লিউএফের সভাপতি ফরিদ উদ্দিনসহ দলীয় নেতৃবৃন্দ।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তোফায়েল আহমদ খান বলেন, আগামী দিনের সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিতে হবে। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে হলে চাঁদাবাজি, দুর্নীতি ও শোষণমুক্ত সুনামগঞ্জ- ১ আসন গড়ে তুলতে হবে। এজন্য সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচনের কোনো বিকল্প নেই।

তিনি আরো বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে বিজয়ী হলে সুনামগঞ্জ- ১ আসনকে একটি আদর্শ, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী এলাকায় পরিণত করা হবে ইনশাআল্লাহ।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

মোহাম্মদপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক

প্রকৃত শিক্ষা না হলে শিক্ষিত লোকেরা চোর-ডাকাত হয়: এমপি মুজিবুর

ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে: বিরোধীদলীয় হুইপ

সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : জামায়াত

রাবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা

৩১ অক্টোবর জামায়াত জোটের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ

২ কোটি ২৩ লাখ টাকা আত্মসাতের মামলায় কারাগারে বিএনপি নেতা

প্রস্তুত আছি, দল চাইলে মেয়র পদে নির্বাচন করব: ইশরাক

সর্বাধিক পঠিত

ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন

বিএনপি সরকারে এলে কোরআনের বিরুদ্ধে কোনো আইন করবে না : কায়কোবাদ

‘আমাদের প্রত্যাশা সরকার এই দাবি দ্রুত পূরণ করবে’

বালিকাণ্ডে অডিও ফাঁস, শাহজাহান চৌধুরীর নিরাপত্তা চায় জামায়াত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবি বাংলাদেশ ছাত্র জমিয়তের

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

আজ ৫ নির্বাচনি জনসভায় যোগ দেবেন জামায়াত আমির

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী