ময়মনসিংহের পথে তারেক রহমান

Post Image

নির্বাচনি প্রচারণায় অংশ নিতে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টা ৫ মিনিটে গুলশানের বাসা থেকে রওনা হয় তার গাড়ি বহর।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দুপুর আড়াইটায় ময়মনসিংহ সার্কেট হাউস ময়দানে আয়োজিত নির্বাচনি জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সফর থেকে ঢাকা ফেরার পথে আরও ২ জায়গায় সমাবেশে অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান। এর মধ্যে গাজীপুর রাজবাড়ী মাঠে সন্ধ্যা ৬টায় ও সন্ধ্যা ৭টায় উত্তরা আজমপুর ঈদগাঁও মাঠে সমাবেশে যোগ দেবেন তিনি।

জনসভায় ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীদের এক মঞ্চে পরিচয় করিয়ে দিবেন এবং তাদের পক্ষে ভোট চাইবেন বিএনপি চেয়ারম্যান। জনসভায় সভাপতিত্ব করবেন জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক জাকির হোসেন।

গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম বলেন,  ‘ইতোমধ্যে আমরা চার জেলা ছাড়াও ময়মনসিংহ মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা এবং উপজেলার নেতাদের সঙ্গে সভা করেছি। সব ইউনিটের নেতা-কর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে। যেহেতু পুরো এলাকাটি জনসমুদ্রে রূপ নেবে, তাই সমাবেশস্থলের বিভিন্ন পয়েন্টে এলইডি স্ক্রিন থাকবে। সমাবেশে নারীদের জন্যও আলাদা ব্যবস্থা থাকবে।’


সর্বশেষ ২০০৪ সালে তারেক রহমান ময়মনসিংহে ইউনিয়ন প্রতিনিধি সভা করেছিলেন জানিয়ে সংবাদ সম্মেলনে শরীফুল আলম বলেন, ‘প্রায় ২২ বছর পর নেতার এই আগমনে এলাকার মানুষ উচ্ছ্বসিত। আমরা আশা করছি, তারেক রহমানের এই সমাবেশ জনসমুদ্রে রূপ নেবে। সার্কিট হাউস মাঠসহ সারা শহরেই লোকসমাগম থাকবে। মাঠে সুপেয় পানির ব্যবস্থা থাকবে, পুরো সমাবেশস্থল সিসি ক্যামেরার আওতায় থাকবে।’

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

মক্কা প্যাক্টকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি

ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন

চাঁদাবাজির মামলায় ইউনিয়ন বিএনপির সভাপতিসহ গ্রেপ্তার ৪

আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস

ছিনতাইকারীর হেঁচকা টানে চোখের সামনে শিক্ষিকা স্ত্রীর মৃত্যু, ঘটনার হৃদয়বিদারক বর্ণনা স্বামীর

ব্যাগে ছয় দেশের পাসপোর্ট, বেনজীর এখন সেন্ট লুসিয়ায়

আজ সংসদ অভিমুখে ১১ দলীয় ঐক্যের পদযাত্রা

স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রধানমন্ত্রীর প্রক্সি’ হিসেবে কাজ করছেন: সারজিস

সর্বাধিক পঠিত

অপরাধীদের র‍্যাংকিংয়ে মির্জা আব্বাস শীর্ষে থাকবেন

র‍্যাবকে রাজনৈতিকভাবে এক ঘণ্টার জন্যও ব্যবহার করিনি: বাবর

জামায়াত নেতা হত্যায় প্রশাসনের ব্যর্থতা ফুটে উঠেছে: জুবায়ের

ময়মনসিংহের পথে তারেক রহমান

বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে ফেনী জেলা ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি

তারেক রহমানকে নির্বাচনি বিতর্কের আহ্বান জামায়াত আমিরের

বগুড়ায় প্রার্থিতা ফিরে পেলেন মান্না

পরাজয়ের আশঙ্কায় প্রতিপক্ষ সহিংসতার জন্ম দিয়েছে