জাবি শিবিরের সভাপতি মোস্তাফিজ, সেক্রেটারি মাজহারুল

Post Image

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার কার্যনির্বাহী পরিষদ গঠন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে মোস্তাফিজুর রহমান সভাপতি নির্বাচিত হয়েছেন এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন মাজহারুল ইসলাম।

সোমবার (২৬ জানুয়ারি) জাবি শাখার সদস্যদের নিয়ে আয়োজিত এক ‘সদস্য সমাবেশে’ এ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়।

সংগঠনটি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচনে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত মোস্তাফিজুর রহমানকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং তাকে শপথবাক্য পাঠ করান। নবনির্বাচিত সভাপতি মোস্তাফিজুর রহমান শপথ গ্রহণের পর সদস্যদের পরামর্শের ভিত্তিতে মাজহারুল ইসলামকে শাখা সেক্রেটারি হিসেবে মনোনীত করেন।

কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ আবু মুসার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।

প্রধান অতিথির উপস্থিতিতে জাবি শাখার নতুন সেশনের এই ‘সেটআপ’ সম্পন্ন হয়। নবনির্বাচিত সভাপতির দোয়া ও মোনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

সর্বশেষ খবর

নবনিযুক্ত শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

শিক্ষার দায়িত্ব যেহেতু পেয়েছি, অনেক চমক রয়েছে: শিক্ষামন্ত্রী

ঢাবি শিক্ষক মোনামিকে হত্যার হুমকি

‘জুলাই প্রজন্ম বেঁচে থাকতে কোনো সিলেকশন বা ইঞ্জিনিয়ারিং মেনে নেওয়া হবে না’

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গেজেট প্রকাশ

রাজধানীতে হক ল’ একাডেমির লিগ্যাল ইস্যু নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

একটি বড়দলের নেতা ভারতের প্রেসক্রিপশনে রাজনীতি করছে: সাদিক কায়েম

রাকিবের পাশে শিবিরের সাবেক সভাপতি

সর্বাধিক পঠিত

সিরিয়ায় আসাদপন্থী আলাউইদের হত্যা-অপহরণ বন্ধের আহ্বান জাতিসংঘের

পাবনায় ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত

কমিটিতে দলীয় পদধারী ও মামলার আসামি

ঢাবি ভিসির সাথে পাকিস্তান উচ্চশিক্ষা কমিশনের প্রতিনিধিদলের বৈঠক

সুখবর পাচ্ছেন প্রাথমিকের শিক্ষক ও কর্মকর্তারা

তিন রোগের মরণকামড়

আতঙ্কে তিন নির্বাচনের কুশলীরা

আজ রাজধানীর ৩ স্থানে অবরোধ করবে ৭ কলেজ শিক্ষার্থীরা

ফিলিস্তিন সরকারকে ৩০ মিলিয়ন ডলার সহায়তা প্রদান সৌদি আরবের

ডাক বিভাগের নিয়োগ পরীক্ষা স্থগিত