সুখবর পাচ্ছেন প্রাথমিকের শিক্ষক ও কর্মকর্তারা

Post Image

 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. অধ্যাপক বিধান রঞ্জন পোদ্দার বলেছেন, হাওর, চর ও পাহাড়ের মতো দুর্গম এলাকায় বসবাসরত শিক্ষা কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের বিশেষ ভাতা দেওয়া হবে। একই সঙ্গে শিক্ষার মান উন্নয়নে কাজ করা হবে।

শনিবার (২৯ নভেম্বর) সকালে ভোলায় প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে অংশীজনদের নিয়ে মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক সম্মেলন কক্ষ ও জেলা পরিষদ মিলনায়নে অনুষ্ঠিত পৃথক দুটি সভার আয়োজন করে জেলা প্রাথমিক দপ্তর।

এ সময় শিক্ষা উপদেষ্টা আরও বলেন, বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভোট কেন্দ্রগুলোতে সংস্কার করা হবে। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নই হচ্ছে মন্ত্রণালয়ের লক্ষ্য।

সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডের দাবির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষকদের দাবি দ্রুত বাস্তবায়ন করা হবে।

সভায় সভাপতিত্ব করেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আতিকুর রহমান। এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগামীকাল রোববার উপদেষ্টা মনপুরা ও তজুমদ্দিনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মতবিনিময় সভা করবেন।

সর্বশেষ খবর

দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী

পুলিশসহ ৩ বিসিএসে সুপারিশ পাওয়া সোহাগের নাম নেই ৪৯তম’র গেজেটে

৪৯তম বিসিএসের গেজেটে বাদ ফিন্যান্সে নবম হওয়া ইমতিয়াজ, মনোকষ্টে বললেন— ‘রাষ্ট্রকে ধন্যবাদ’

৪৯তম বিসিএস: ভেরিফিকেশনে বাদ পড়ে গায়ে আগুন দেওয়ার ঘোষণা জসিমের

স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ছেলের ব্যাংক হিসাবও তলবের দাবি ডাকসু নেতার

আগামীকালের মধ্যে নিয়োগপত্র চান প্রাথমিকের নিয়োগ বঞ্চিত প্রার্থীরা

প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী

গর্ভকালীন পড়াশোনা, নবজাতক রেখে ভাইভা— ভেরিফিকেশনে বাদ অদম্য সুমাইয়াও

সর্বাধিক পঠিত

শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর পরিকল্পনা জানালেন শিক্ষামন্ত্রী

আজ থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা,অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে ৩০ জুলাই

যে কোনো সময়ের তুলনায় এবার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট

ফেল করা শিক্ষার্থীরা দুইবারের বেশি সুযোগ পাবে না: শিক্ষামন্ত্রী

শিক্ষা ক্যাডারের নতুন বদলি নীতিমালা, ২ বছরের আগে আবেদন নয়

দীর্ঘ যানজট, পায়ে হেঁটে কেন্দ্রে আসছেন অনেক পরীক্ষার্থী

পুনঃনিরীক্ষণে সিলেট বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল ১২১ শিক্ষার্থী

এএমআই স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

ব্যাপন কিশোর বিজ্ঞান সাময়িকীর "বিজ্ঞান লেখা" প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত