ঢাবি ভিসির সাথে পাকিস্তান উচ্চশিক্ষা কমিশনের প্রতিনিধিদলের বৈঠক

Post Image

পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশনের (এইচইসি) প্রকল্প পরিচালক জেহানজেব খানের নেতৃত্বে ছয় সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সাথে তার কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন।

পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরাও এ সময় উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে উভয়পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এ সময় তাদের মধ্যে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়।

জেহানজেব খান শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।

ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস, শিক্ষা কার্যক্রম ও গবেষণার অগ্রগতি সম্পর্কে প্রতিনিধি দলকে অবহিত করেন।

তিনি শিক্ষা ও গবেষণার উন্নয়নে বিশ্বব্যাপী শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্ব ও নেটওয়ার্ক বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করেন।

ড. নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগমন এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি আগ্রহ দেখানোর জন্য অতিথিদের ধন্যবাদ জানান।

সর্বশেষ খবর

দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী

পুলিশসহ ৩ বিসিএসে সুপারিশ পাওয়া সোহাগের নাম নেই ৪৯তম’র গেজেটে

৪৯তম বিসিএসের গেজেটে বাদ ফিন্যান্সে নবম হওয়া ইমতিয়াজ, মনোকষ্টে বললেন— ‘রাষ্ট্রকে ধন্যবাদ’

৪৯তম বিসিএস: ভেরিফিকেশনে বাদ পড়ে গায়ে আগুন দেওয়ার ঘোষণা জসিমের

স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ছেলের ব্যাংক হিসাবও তলবের দাবি ডাকসু নেতার

আগামীকালের মধ্যে নিয়োগপত্র চান প্রাথমিকের নিয়োগ বঞ্চিত প্রার্থীরা

প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী

গর্ভকালীন পড়াশোনা, নবজাতক রেখে ভাইভা— ভেরিফিকেশনে বাদ অদম্য সুমাইয়াও

সর্বাধিক পঠিত

শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর পরিকল্পনা জানালেন শিক্ষামন্ত্রী

আজ থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা,অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে ৩০ জুলাই

যে কোনো সময়ের তুলনায় এবার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট

ফেল করা শিক্ষার্থীরা দুইবারের বেশি সুযোগ পাবে না: শিক্ষামন্ত্রী

দীর্ঘ যানজট, পায়ে হেঁটে কেন্দ্রে আসছেন অনেক পরীক্ষার্থী

শিক্ষা ক্যাডারের নতুন বদলি নীতিমালা, ২ বছরের আগে আবেদন নয়

পুনঃনিরীক্ষণে সিলেট বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল ১২১ শিক্ষার্থী

এএমআই স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

ব্যাপন কিশোর বিজ্ঞান সাময়িকীর "বিজ্ঞান লেখা" প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত