আজ রাজধানীর ৩ স্থানে অবরোধ করবে ৭ কলেজ শিক্ষার্থীরা

Post Image

সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নের দাবিতে রাজধানীর গুরুত্বপূর্ণ ৩টি স্থানে অবরোধ কর্মসূচি পালন করবে শিক্ষার্থীরা। বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টা থেকে সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড় অবরোধ করা হবে। গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়। 


বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত কলেজের সমন্বয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’-এর খসড়া গত ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। খসড়াটি প্রকাশের পর এ নিয়ে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা ও বিতর্ক শুরু হলে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারের সঙ্গে একাধিক পরামর্শ সভার আয়োজন করে।


শিক্ষার্থীদের দাবি, স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা শেষে প্রাপ্ত মতামতের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয় খসড়াটি হালনাগাদ করেছে। সর্বশেষ গত ৭ ও ৮ ডিসেম্বর ২০২৫ তারিখে শিক্ষা ভবন অভিমুখে টানা অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ডিসেম্বরের মধ্যেই আনুষঙ্গিক সব কার্যক্রম শেষ করে জানুয়ারি মাসের প্রথম দিকে অধ্যাদেশ জারির বিষয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করা হয়েছিল।


প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একটি সূত্রে জানা গেছে আগামী ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের একটি সভা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীরা চান, ওই সভাতেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫-এর হালনাগাদ করা খসড়ার অনুমোদন দেওয়া হোক এবং একইসঙ্গে রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি করা হোক।


এ অবস্থায় এক দফা দাবিতে ১৪ জানুয়ারি রাজধানীর বিভিন্ন স্থানে অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সর্বশেষ খবর

শিক্ষার্থীদের ক্লাশে ফেরাতে যে বার্তা প্রতিমন্ত্রীর

দেশের প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি স্কুল হবে: শিক্ষামন্ত্রী

বাড়তে পারে প্রাথমিকের বৃত্তির সংখ্যা ও অর্থের পরিমাণ

শিক্ষকরা এখন মন্ত্রীদের খাতা দেখা শুরু করে দিয়েছে : শিক্ষামন্ত্রী

প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ, মানতে হবে যেসব নির্দেশনা

ফেল করা শিক্ষার্থীরা দুইবারের বেশি সুযোগ পাবে না: শিক্ষামন্ত্রী

দ্বিতীয় সমাবর্তন আয়োজনের প্রস্তুতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের, সম্ভাব্য সময় জানালেন উপাচার্য

তিনদিন নয়, একদিন অনলাইন ক্লাসের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগের

সর্বাধিক পঠিত

রুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সাভারে শিবিরের বিক্ষোভ মিছিল

রাজধানীতে হক ল’ একাডেমির লিগ্যাল ইস্যু নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

‘জুলাই প্রজন্ম বেঁচে থাকতে কোনো সিলেকশন বা ইঞ্জিনিয়ারিং মেনে নেওয়া হবে না’

স্কুল-কলেজের সভাপতির দায়িত্ব পালন করবেন ইউএনও-ডিসি, পরিপত্র জারি

ভিয়েনায় আন্তঃধর্মীয় রাজকীয় ইফতার অনুষ্ঠিত

একটি বড়দলের নেতা ভারতের প্রেসক্রিপশনে রাজনীতি করছে: সাদিক কায়েম

‘শিক্ষার্থীদের ফ্রি ওয়াই-ফাই সুবিধা দেওয়ার পরিকল্পনা করছে সরকার’

বই উৎসবের মাধ্যমে পিস স্কুল পাবনা শাখার যাত্রা শুরু