চানখাঁরপুলে ৬ জনকে হত্যা: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ৩ জনের মৃত্যুদণ্ড

Post Image

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর চানখাঁরপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ৩ জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন ট্রাইব্যুনাল। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ও রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম।

এছাড়াও আলোচিত এ মামলায় পুলিশ কর্মকর্তা ইমরুল হাসানকে ৬ বছর ও শাহবাগের সাবেক ওসি আরশাদকে ৪ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। পাশাপাশি ৩ কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ‍ও মো. নাসিরুল ইসলামকে ৩ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন ট্রাইব্যুনাল।

এর আগে গত বছরের ১৭ নভেম্বর একই ট্রাইব্যুনাল থেকে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় প্রথম রায় এসেছিল।

এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

বুধবার রাজধানীর যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে

রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি

সোমবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ থাকে

রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি

বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে : মির্জা আব্বাস

রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি

উত্তরায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি

সর্বাধিক পঠিত

হাসিনার রায়কে স্বাগত জানিয়ে জাবিতে শিবিরের আনন্দ মিছিল

চানখাঁরপুলে ৬ জনকে হত্যা: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ৩ জনের মৃত্যুদণ্ড

মৌলভীবাজারে চা বাগান থেকে বিশাল আকৃতির অজগর উদ্ধার

`আবুল সরকারের মুক্তি নয়, কঠোর শাস্তি চাই'

রাজধানীতে পৃথক স্থানে দুটি বাসে আগুন

কোন কৌশলে ৩ দলের মন রক্ষা করলেন ড. ইউনূস

সংকুচিত হচ্ছে হাতির আবাসস্থল, বাড়ছে মানুষ-হাতির সংঘাত

যাত্রীবাহী বাসে আগুন

অপপ্রচারের অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে ভিপি সাদিক কায়েম

দুর্নীতি নির্মূল সম্ভব নয়, তবে কমানো যাবে: দুদক চেয়ারম্যান