অপপ্রচারের অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে ভিপি সাদিক কায়েম

Post Image

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম অনলাইনে অপপ্রচারের শিকার হয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিবি) কার্যালয়ে এসেছেন।

তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে অপপ্রচার করা হচ্ছে দাবি করে ডিবি কার্যালয়ে অভিযোগ দেন।

সোমবার বিকেল ৩টার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে আসেন তিনি। এ সময় তার সঙ্গে ডাকসুর অন্য নেতারা ছিলেন। 

এর আগে গতকাল রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে অভিযোগ করার ঘোষণা দেন ভিপি সাদিক কায়েম। ওই ফেসবুক পোস্টে তিনি লেখেন, ভুঁইফোড় পেজ থেকে মিথ্যা, প্রতারণামূলক এবং বানোয়াট তথ্য ছড়িয়ে অনলাইনে অপপ্রচার চালানো হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। অতীতের ধারাবাহিকতায় মিথ্যা তথ্য ছড়িয়ে তার নামে কিছু ভুঁইফোড় প্রোপাগান্ডা পেজ থেকে ভুয়া ফটোকার্ড ছড়ানো হচ্ছে।

এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেপ্তার

প্রেসক্লাবের সামনে অটোরিকশা চালকদের বিক্ষোভ

জ্ঞান-নৈতিকতার সমন্বয়ে মানবিক সমাজ গড়ার আহ্বান

শাহজালালে ১৬ কোটি টাকার সোনাসহ ধরা বিমানের ২ কর্মী

গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের ৪ গুদাম সিলগালা

ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

শেখেরটেকে বাড়ি দখলের চেষ্টা, দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার আরও ৪

মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সর্বাধিক পঠিত