আমার কোনো প্রতিশ্রুতি নেই, যা প্রয়োজন তাই করবো: মির্জা আব্বাস

Post Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কোনো প্রতিশ্রুতি নেই জানিয়ে ঢাকা-৮ আসনে সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ভোটারদের জন্য যা প্রয়োজন তাই করবো।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অব ইনস্টিটিউটে ‘ফ্রিল্যান্সিংয়ে ফিউচার’ শীর্ষক এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। 

মির্জা আব্বাস বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের পর হটলাইন খুলে দুই মাস চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছিল। পরে হটলাইন বন্ধ করে দিলে সব দল ও প্রশাসনের লোক মিলে এই চাঁদাবাজির সঙ্গে জড়িয়ে পড়ে। তাদের নিয়ন্ত্রণ করতে হলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’

তিনি আরও বলেন, ‘মাদক এখন সারা দেশের একটি ব্যধি। যারা মাদকের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে।’ 

একাত্তরের সঙ্গে চব্বিশের গণ-অভ্যুত্থানকে না মেলানোর পরামর্শ দিয়ে মির্জা আব্বাস বলে, ‘দুটি পৃথক অর্জনই গৌরবের।’

জীবনের শেষ প্রান্তে মানুষের সেবায় সবটুকু দেয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি বলেন, ‘আমার জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে। এখন নেয়ার কিছু নেই, দেয়ার আছে সব।’

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

পদ পেতে হবে তা নয়, দলের প্রত্যেকেই সরকারের অংশ: রিজভী

সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে : রিজভী

শতাধিক শ্রমিককে টুপি পরিয়ে জামায়াতে যোগদান

বাধ্য হয়ে লংমার্চ কর্মসূচি পালন করা হচ্ছে: জামায়াত আমির

শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত করলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

যাত্রার দেড় বছরেও ব্যাকফুটে এনসিপির ছাত্র সংগঠন, কাউন্সিল ঘিরে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা

দলের বিজয়েই শেষ নয়, আসল বিজয় আল্লাহর সন্তুষ্টিতে: আজহারুল ইসলাম

শিক্ষার্থীদের কাছে চিঠি সাদিক কায়েমের

সর্বাধিক পঠিত

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম

যারা অতীতে রাষ্ট্রক্ষমতায় ছিল, তাদের দিয়ে পরিবর্তন আসবে না: গোলাম পরওয়ার

সংসদ নির্বাচনে মনোনয়নপত্র নিলেন অ্যাটর্নি জেনারেল

‘নাসীরুদ্দীন পাটওয়ারী মানসিক বিকারগ্রস্ত, তার চিকিৎসা প্রয়োজন’

নারী কর্মীদের ওপর হামলায় ইসিতে স্মারকলিপি দেবে জামায়াত

শেষ সময় পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করবে জামায়াত

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো শাপলা কলি

নতুন কর্মসূচি নিয়ে ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক বৃহস্পতিবার

নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ আজই?