বিজয়ী হলে জীবন দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার মামুনুল হকের

Post Image


বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, নির্বাচনে বিজয়ী হলে জীবন দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো।


১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা, ২০১৩ সালের শাপলা চত্বর ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শহীদদের পরিবার সঙ্গে নিয়ে ঢাকা-১৩ আসনকে সাজাবো।


বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকালে রাজধানীর মোহাম্মদপুরে ১০ দলীয় নির্বাচনি ঐক্যের জনসভায় তিনি এসব কথা বলেন।


মামুনুল হক বলেন, পরাজিত শক্তি চব্বিশের জুলাই বিপ্লবকে একাত্তরের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে। সেই ষড়যন্ত্র মোকাবিলার জন্যই চব্বিশের নেতৃত্ব এবং বাংলাদেশের ইসলাম ও দেশপ্রেমিক শক্তি ১০ দলীয় নির্বাচনি ঐক্য গড়ে তুলেছে।


তিনি আরও বলেন, একটি দলকে প্রকাশ্যে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে কথা বলে আবার ইনিয়েবিনিয়ে ‘না’ এর পক্ষে কাজ করতে দেখা যাচ্ছে। এমন দ্বিচারিতা ও মোনাফেকি করে জাতিকে বিভক্ত করার চেষ্টা করা যাবে, কিন্তু আগামীর বাংলাদেশকে দাবায়ে রাখা যাবে না, ইনশাআল্লাহ। মুনাফেকি আর ভাঁওতাবাজির রাজনীতি করে জাতির কাঙ্ক্ষিত মুক্তি অর্জন করা সম্ভব নয়।


মোহাম্মাদপুর আদাবর ও শেরেবাংলা নগরকে সন্ত্রাস, চাঁদাবাজ, জুলুমবাজ ও মাদকমুক্ত করার ঘোষণা দিয়ে মামুনুল হক বলেন, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় আত্মপ্রত্যয়ীদের ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। রিকশা প্রতীক নিয়ে আমরা জনগণের দুয়ারে দুয়ারে যাবো।


ঢাকা-১৩ আসনে সবাই ঐক্যবদ্ধ হয়েছে, ইনশাআল্লাহ বিভেদের রাজনীতির দিনশেষ, ঐক্যবদ্ধ বাংলাদেশ। আমরা যা করতে পারবো, তাই বলবো। যা বলবো জীবন দিয়ে বাস্তবায়ন করবো, ইনশাআল্লাহ।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

সমকামিতার অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

‘খাসলত যখন আওয়ামী, ট্রিটমেন্টও পাবে আওয়ামী স্টাইলে’

ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, রাজনৈতিক চাপে কাজের অভিযোগ জামায়াতের

যশোরে জামায়াতের এমপির বাড়ির সামনে পুলিশের পাহারা, মাদ্রাসার কার্যক্রম স্বাভাবিক

এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ বহাল চায় জামায়াত, দাবি নিয়ে ইসিতে

আজ সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি

কওমি মাদরাসার বিরুদ্ধে কাঠামোগত অপপ্রচার চলছে: হেফাজত

সর্বাধিক পঠিত

যুবদলের দুই নেতা বহিষ্কার

ফ্যাসিবাদ-আধিপত্যবাদ প্রতিরোধে একাই মাঠে এনসিপি

‘ইসি ও একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে’

বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করার প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান

এমপি হলে দুর্নীতি করবো না, অন্যকেও করতে দেবো না: জামায়াত প্রার্থী

কৌশলের নামে বিএনপি গুপ্ত বেশ ধারণ করেনি: তারেক রহমান

নরসিংদীতে বিএনপি নেতাকর্মীদের গাড়িবহরে হামলা

বিজয়ী হলে জীবন দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার মামুনুল হকের

নতুন বাংলাদেশের অপেক্ষায় রয়েছে ১৮ কোটি মানুষ : জামায়াত আমির

হাদি হত্যার বিচার চেয়ে ফের শাহবাগে ইনকিলাব মঞ্চ