শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সাভারে শিবিরের বিক্ষোভ মিছিল

Post Image


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদ এবং অনতিবিলম্বে নির্বাচন বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা জেলা উত্তর শাখা।

বুধবার (২১ জানুয়ারি) বিকাল সাড়ে চারটায় সাভার নিউমার্কেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি সাভার বাজার বাসস্ট্যান্ড ও ঢাকা-আরিচা মহাসড়ক ঘুরে পাকিজার শহীদ ইয়ামিন চত্বরে এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশের আপামর ছাত্র সমাজের হৃদয়ের স্পন্দন যেখানে প্রতিধ্বনিত হয়, সেই ছাত্রসমাজের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে আজকের এই শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদী সমাবেশ।

এসময় তিনি বলেন, দীর্ঘদিন ধরে এদেশের ছাত্রসমাজ ফ্যাসিবাদ, দুর্নীতি ও চাঁদাবাজির করাল গ্রাসে বন্দি ছিল। ৫ আগস্টের রক্তক্ষয়ী আন্দোলনের পর শিক্ষার্থীরা একটি নতুন, দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখেছিল। কিন্তু দুঃখজনকভাবে দেখা যাচ্ছে, একটি মহল আবারও পুরোনো কাঠামো ফিরিয়ে আনার চেষ্টা করছে।

জাকসু নেতার অভিযোগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পুরোনো ছাত্রলীগীয় কায়দায় মব তৈরি করে শিক্ষার্থীদের স্বার্থবিরোধী কিছু দাবি চাপিয়ে দিয়ে শাকসু নির্বাচন বন্ধ করা হয়েছে। ৫ আগস্টের পর ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে যে নতুন জোয়ার শুরু হয়েছে, তা শিক্ষার্থীদের অধিকার আদায়ের একটি কল্যাণমুখী প্ল্যাটফর্ম তৈরি করেছে। বিশ্ববিদ্যালয়গুলোকে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসের কবল থেকে মুক্ত করার এই প্রচেষ্টার সঙ্গে সবাইকে একতাবদ্ধ হতে হবে।

এসময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শিক্ষার্থীদের পালস উপেক্ষা করে যদি কেউ আবারও গেস্টরুম, গণরুম, চাঁদাবাজির রাজনীতি কায়েম করতে চায়, তাহলে ছাত্রসমাজ তা কখনোই মেনে নেবে না। অবিলম্বে শাকসু নির্বাচন পুনরায় আয়োজনের পাশাপাশি দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রশিবির ঢাকা জেলা উত্তর শাখার সভাপতি আলমগীর হোসাইন রাকিব। তিনি বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে আমরা আশা করেছিলাম ছাত্রসমাজ আর রাস্তায় নামবে না; তাদের ঠিকানা হবে লাইব্রেরি ও গবেষণাগার। কিন্তু শাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র ছাত্রসমাজকে আবারও রাজপথে নামতে বাধ্য করেছে।

বক্তব্যে তিনি জুলাই আন্দোলনের সহযোদ্ধা, ১৬ বছর বয়সী হাফেজ আবু তালহা শুভর ওপর সাম্প্রতিক নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা জানান। এসময় তিনি হুঁশিয়াদি দিয়ে বলেন, আমাদের নম্রতাকে দুর্বলতা ভাববেন না। এই নরম হাতই মুষ্টিবদ্ধ হলে ফ্যাসিবাদের ঘাড় মটকাতে জানে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ছাত্রশিবির ঢাকা জেলা উত্তর শাখার সেক্রেটারি সাইফুদ্দিন আহমেদ।

সর্বশেষ খবর

দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী

পুলিশসহ ৩ বিসিএসে সুপারিশ পাওয়া সোহাগের নাম নেই ৪৯তম’র গেজেটে

৪৯তম বিসিএসের গেজেটে বাদ ফিন্যান্সে নবম হওয়া ইমতিয়াজ, মনোকষ্টে বললেন— ‘রাষ্ট্রকে ধন্যবাদ’

৪৯তম বিসিএস: ভেরিফিকেশনে বাদ পড়ে গায়ে আগুন দেওয়ার ঘোষণা জসিমের

স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ছেলের ব্যাংক হিসাবও তলবের দাবি ডাকসু নেতার

আগামীকালের মধ্যে নিয়োগপত্র চান প্রাথমিকের নিয়োগ বঞ্চিত প্রার্থীরা

প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী

গর্ভকালীন পড়াশোনা, নবজাতক রেখে ভাইভা— ভেরিফিকেশনে বাদ অদম্য সুমাইয়াও

সর্বাধিক পঠিত

শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর পরিকল্পনা জানালেন শিক্ষামন্ত্রী

আজ থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা,অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে ৩০ জুলাই

যে কোনো সময়ের তুলনায় এবার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট

ফেল করা শিক্ষার্থীরা দুইবারের বেশি সুযোগ পাবে না: শিক্ষামন্ত্রী

দীর্ঘ যানজট, পায়ে হেঁটে কেন্দ্রে আসছেন অনেক পরীক্ষার্থী

শিক্ষা ক্যাডারের নতুন বদলি নীতিমালা, ২ বছরের আগে আবেদন নয়

পুনঃনিরীক্ষণে সিলেট বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল ১২১ শিক্ষার্থী

এএমআই স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

ব্যাপন কিশোর বিজ্ঞান সাময়িকীর "বিজ্ঞান লেখা" প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত