ঈদের মাত্র পাঁচদিন বাকি, বোনাস পাননি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা

Post Image


পবিত্র ঈদুল ফিতরের আর বাকি মাত্র পাঁচদিন। তবে এখনো ঈদ বোনাসের টাকা পাননি বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসায় কর্মরত শিক্ষক-কর্মচারীরা। কাল সোমবার শেষ কর্মদিবস হওয়ায় ঈদের আগে বোনাসের টাকা পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন তারা।


যদিও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, কাল সোমবার (১৬ মার্চ) শিক্ষক-কর্মচারীরা ঈদ বোনাসের টাকা ব্যাংক থেকে তুলতে পারবেন। যদিও শেষ কর্মদিবসে বোনাসের অর্থ পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষক-কর্মচারীরা।


মাদ্রাসা অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, ‘শিক্ষক-কর্মচারীরা তাদের ঈদ বোনাসের টাকা কাল সোমবার তুলতে পারবেন।’


এদিকে কাল সোমবার শেষ কর্মদিবস হওয়ায় ব্যাংক বন্ধ হয়ে যাবে, এমন পরিস্থিতিতে বোনাস পাওয়া নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা। তারা বলছেন, শেষ কর্মদিবস হওয়ায় ব্যাংকগুলোতে প্রচণ্ড চাপ থাকবে। ফলে অনেকেই নির্ধারিত সময়ে টাকা তুলতে পারবেন না।


সর্বশেষ খবর

পাই দিবস উপলক্ষে ব্যাপনের কুইজ প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির সমান: ববি হাজ্জাজ

যে কোনো সময়ের তুলনায় এবার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট

গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বাংলাদেশি শিক্ষার্থী শেখ মো. আকিজ

এসএসসির ফল ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

রোববার খুলছে স্কুল-কলেজ

ঢাবির সমস্যা একাডেমিক নয়, রাজনৈতিক নষ্টামি: ডাকসু এজিএস

ঢাকায় অবস্থানরত দুই শতাধিক শিক্ষার্থীকে জকসুর ঈদ উপহার

সর্বাধিক পঠিত

এবার কর্মবিরতিতে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা

ঈদের মাত্র পাঁচদিন বাকি, বোনাস পাননি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা

দ্বিতীয় সমাবর্তন আয়োজনের প্রস্তুতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের, সম্ভাব্য সময় জানালেন উপাচার্য

লম্বা ছুটিতে যাচ্ছে সব শিক্ষাপ্রতিষ্ঠান

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ দিন ক্লাস, ৩ দিন অনলাইনে

এক হাজার মাদরাসায় চালু হচ্ছে কারিগরি ট্রেড কোর্স : শিক্ষামন্ত্রী

প্রশিক্ষণ ছাড়া কোনো শিক্ষককে পাঠদান করতে দেওয়া হবে না: ববি হাজ্জাজ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

তরুণদের জলবায়ু নেতৃত্ব গড়ে তুলতে ‘গ্রীন ভয়েস’ প্রশিক্ষণ অনুষ্ঠিত

নবনিযুক্ত শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ