পরীমনির থেকে মুক্তি চান আসিফ

Post Image

স্পষ্টভাষী মন্তব্য ও সোজাসাপ্টা প্রকাশের জন্য আলাদা পরিচিতি গড়ে তুলেছেন জনপ্রিয় গায়ক এবং সংগীতশিল্পী আসিফ আকবর। নিজের ভাবনা কখনো লুকান না এই গায়ক আর সে কারণে মাঝেমধ্যে প্রশংসার পাশাপাশি সমালোচনারও মুখোমুখি হতে হয় তাকে।

সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে অতিথি হয়ে হাজির হন আসিফ। সেখানে উপস্থাপক দেশের কয়েকজন তারকার নাম উল্লেখ করে জানতে চান, সামনে থাকলে তাদের কী প্রশ্ন করতে চান আসিফ।

এই প্রসঙ্গে আসিফ বলেন, অভিনেত্রী পরীমনিকে নিয়ে তার প্রশ্নটি সরাসরি। আসিফ বলেন, ‘পরীমনিকে যতটুকু দেখি, সে একটু খামখেয়ালি। তাকে আমি প্রশ্ন করতে চাই, ‘তুমি আমাদের মুক্তি দেবে কবে? তুমি একটা কিছু করো, সেটেল ডাউন হও। কীভাবে করবে, সেটা আমাকে বলো।’

তবে সমালোচনার ফাঁকে প্রশংসাও করতে ভোলেননি তিনি। প্রশংসা করে আসিফ জানান, ‘পরীমনি সবসময় হাসিখুশি থাকে, সবকিছু খুব ক্যাজুয়ালি নেয়। এটা তার একটি দারুণ দিক।’ পরী মণির সঙ্গে এ বিষয় নিয়ে আগেও কথা হয়েছে।

এছাড়া শাকিব খানকেও নিয়ে আসিফের প্রশ্ন রয়েছে। তিনি বলেন, ‘আপনি যখন ডায়ালগ দেন, তখন একরকম শোনায়। কিন্তু গানের সময় হঠাৎ গলা চিকন হয়ে যায়, কিছুটা মেয়েলি শোনায়। যেখানে কিংবদন্তি কণ্ঠশিল্পীরা গান দিয়েছেন, সেখানে এখন যাদের সঙ্গে আপনি কাজ করছেন, সেই টোন কি ঠিক চলছে? আপনি এটি কীভাবে উপভোগ করছেন?’

এছাড়া আসিফ মনে করিয়ে দেন, প্লেব্যাক শিল্পীদের জন্য নিজস্ব ব্যাকরণ আছে। সেটার দিকে খেয়াল রাখা জরুরি। দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা মাহফুজ এনাম জেমসকেও প্রশ্ন করতে চান আসিফ। তিনি বলেন, ‘আপনি এত বড় একজন শিল্পী। কিন্তু দেশের কোনো আন্দোলন বা সামাজিক সংকটে আপনাকে সক্রিয়ভাবে দেখা যায় না। ফেসবুক আছে, নানা বিষয় শেয়ার করেন, কিন্তু শিল্পীদের সমস্যা বা দেশের সংকট নিয়ে কিছু বলেন না। এর কারণ কী আমি জানতে চাইব।’

এই বিভাগের আরও খবর

বিনোদন

সর্বশেষ খবর

জীবনে প্রথমবার নোয়াখালী যাচ্ছেন কেয়া পায়েল

বয়স নিয়ে ধোঁয়াশা দূর করলেন সাদিয়া আয়মান

পরীমনির গাড়িতে হামলার অভিযোগ

কবি নজরুল একাডেমির উপদেষ্টা হলেন সঙ্গীতশিল্পী দিঠি আনোয়ার

পারশার সঙ্গে বিয়ের গুঞ্জন, এবার মুখ খুললেন আসাদ নূর

চট্টগ্রামের পর এবার গাইবান্ধায়ও পরীমণিকে বয়কটের ঘোষণা

সাংবাদিকদের প্রতিবাদের মুখে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

সৌদি আরবের রাস্তায় রামায়ণের পোস্টার

সর্বাধিক পঠিত

শুটিংয়ের প্রথম দিনই বিজয়ের কথায় কাঁদেন রাশমিকা

আল্লাহ যেন আমার অতীত ক্ষমা করে দেন: লুবাবা

আমার কাছে চাঁদা চায়নি, চাইলে অবশ্যই দিতাম: সালমান মুক্তাদির

ব্যাংক হিসাব তলব নিয়ে যা বললেন সালমান মুক্তাদির

‘মহব্বত’সিনেমায় নায়িকা কে? আলোচনায় পাকিস্তানের ৪ তারকা

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নানা পাটেকরের প্রয়াণে তারিক আনাম খানের শ্রদ্ধা

‘বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন’

গাজী মাজহারুল আনোয়ারের মেয়েও কিনলেন বিএনপির মনোনয়নপত্র

শাড়ি প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা