অত্যাবশ্যকীয় ২৯৫ ওষুধের মূল্য নির্ধারণ করবে সরকার

Post Image

অত্যাবশ্যকীয় ২৯৫টি ওষুধের দাম সরকার নির্ধারণ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। তিনি বলেন, এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করা হবে এবং সরকার নির্ধারিত দামে এসব ওষুধ বিক্রি করতে হবে।


বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকালে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।


সায়েদুর রহমান বলেন, অত্যাবশ্যকীয় ওষুধের মূল্য সরকার নির্ধারণ করলে সাধারণ মানুষের ওষুধ প্রাপ্তিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়বে। এতে ওষুধের দাম নিয়ন্ত্রণে থাকবে এবং ভোক্তারা উপকৃত হবেন।


তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে পিপিপি বিবেচনায় রেখে ওষুধ কোম্পানিগুলোর প্রস্তাব যাচাই করে দাম নির্ধারণ করা হবে। আন্ডার পেটেন্ট ও আউট অব পেটেন্ট ওষুধের জন্য আলাদা আলাদা ক্যাটাগরি নির্ধারণ করা হবে।


এ লক্ষ্যে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছিল জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, টাস্কফোর্সটি ওষুধ উৎপাদন ও বিপণনের সঙ্গে যুক্ত সব অংশীজনের সঙ্গে আলোচনা করেছে। এই কাঠামোই ভবিষ্যতে ড্রাগ প্রাইস অথরিটি হিসেবে কাজ করবে এবং পর্যায়ক্রমে একটি পূর্ণাঙ্গ কর্তৃপক্ষে রূপ নেবে। এর ফলে ওষুধ প্রাপ্তির পথে বিদ্যমান বাধাগুলো দূর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এই বিভাগের আরও খবর

অর্থনীতি

News Image

বিএনপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
News Image

সাবেক সিইসি আউয়াল ৩ দিনের রিমান্ডে

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী

প্রবাসী আয়ে রিজার্ভ ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার

‘সরকার কেন্দ্রীয় ব্যাংকে প্রভাব খাটাতে চায় না’

ঝুঁকিতে পড়তে যাচ্ছে বিশ্ব অর্থনীতি

আবারও বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা দেবে: বিশ্বব্যাংক প্রধান

বাণিজ্য ঘাটতি বেড়ে ১৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে

‘২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য সরকারের’

সর্বাধিক পঠিত

১৩১ টাকা দরে ১৭৮ কোটি টাকার সয়াবিন তেল কিনছে সরকার

ভারত থেকে এলো পেঁয়াজ, কমতে পারে দাম

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বাড়ল তেলের দাম, শেয়ারবাজারে ধস

চট্টগ্রাম বন্দরে নজিরবিহীন অচলাবস্থা, বন্ধ আমদানি-রপ্তানি

অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু, অচল চট্টগ্রাম বন্দর

দেশে স্বর্ণের দামে বেড়ে দাম ২ লাখ ৬২ হাজার ছাড়লো

বিশ্ববাজারে তেলের দাম সপ্তাহের ব্যবধানে বাড়ল ৩০ শতাংশ

বিপুল পরিমাণ সরকারি ওষুধ ও সরঞ্জাম ভারতে পাচারকালে স্টোরকিপার আটক

চার দিনে প্রবাসী আয় ৬১৭৩ কোটি টাকা

ট্রাম্পের যুদ্ধ শেষের আভাসে তেলের দাম কমলো প্রায় ৯ শতাংশ