ঠাকুরগাঁওয়ে অবৈধ সার মজুদের অভিযোগে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা।

Post Image

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজারে অবৈধভাবে সার মজুদ ও বিক্রয়ের অভিযোগে মেসার্স উত্তরা ট্রেডার্স-এর মালিক এন্তাজুল হককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা কৃষি বিভাগ ও সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমানের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত এ অভিযানে পরিচালনা করে। অভিযানের সময় গুদামে বিধিনিষেধ বহির্ভূতভাবে সার মজুদের সুনির্দিষ্ট প্রমাণ পেলে তাকে অর্থদণ্ড প্রদান করা হয়।


এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান জানান, জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান চলবে। তিনি আরও বলেন—বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত মুনাফা বন্ধ করতে প্রশাসন সবসময় কঠোর অবস্থানে থাকবে।

এই বিভাগের আরও খবর

অর্থনীতি

News Image

বিএনপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
News Image

সাবেক সিইসি আউয়াল ৩ দিনের রিমান্ডে

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

নবম পে স্কেলে ৩ মাসের বকেয়াসহ বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা

সরকার নির্ধারিত দামে মিলছে না এলপিজি, ডিসিদেরকে মাঠে নামার নির্দেশ

বাংলাদেশি পাটপণ্যে শুল্ক আরোপের ঘোষণা ভারতের

বাংলাদেশি পাটপণ্যে শুল্ক আরোপের ঘোষণা ভারতের

পুরোপুরি বন্ধ হলো ভারত থেকে ইলিশ আমদানি

বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ৩৬ শতাংশই বেকার: আইএমএফ

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম