ছয় কেন্দ্রের ফলাফলে শীর্ষ ৩ পদেই এগিয়ে ছাত্রশিবির

Post Image

দীর্ঘ প্রতীক্ষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। ৩৯টি কেন্দ্রের মধ্যে ৬টি কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলাফলে ভিপি, জিএস ও এজিএসসহ শীর্ষ তিনটি পদে এগিয়ে আছেন ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা।


আজ বুধবার (৭ জানুয়ারি) সকালে নির্বাচন কমিশনের পক্ষে ড. আনিছুর রহমান—সিএসই বিভাগ এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের এই দুটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন। এর আগে, ভূগোল ও পরিবেশ, লোকপ্রশাসন, নৃবিজ্ঞান এবং ফার্মেসি বিভাগের ফল প্রকাশ করা হয়।


ভিপি (সহ-সভাপতি) পদ: ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম এই ৬ কেন্দ্র মিলিয়ে মোট ৫৮৫ ভোট পেয়ে শীর্ষে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ৫২৭ ভোট।


জিএস (সাধারণ সম্পাদক) পদ: জিএস পদে ছাত্রশিবির সমর্থিত আব্দুল আলিম আরিফ ৬ কেন্দ্র মিলিয়ে ৫৭৭ ভোট পেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছেন। তার বিপরীতে ছাত্রদলের প্রার্থী খাদিজাতুল কোবরা পেয়েছেন ২৭৭ ভোট।


এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদ: এই পদে ছাত্রশিবির সমর্থিত মাসুদ রানা ৬ কেন্দ্রে মোট ৫১৩ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৪৭২ ভোট।


প্রকাশিত কেন্দ্রের ফলাফলগুলো হচ্ছে


ভূগোল ও পরিবেশ বিভাগ কেন্দ্র: এই কেন্দ্রে ভিপি পদে অদম্য জবিয়ান প্যানেলের রিয়াজুল ইসলাম ১০০ ভোট পেয়ে প্রথম হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের একেএম রাকিব পেয়েছেন ৯১ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী রাকিব হাসান পেয়েছেন ১০ ভোট। 



জিএস পদে অদম্য জবিয়ানদের আব্দুল আলিম আরিফ ৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বিপরীতে খাদিজাতুল কুবরা ৪৫ ও ইভান তাহসিভ ৩৯ ভোট পেয়েছেন। এজিএস পদে অদম্য জবিয়ানদের মাসুদ রানা ৯৮ ভোট পেয়ে জয়ী হন, যেখানে এবিএম তানজিল ৮৫ ও শাহীন মিয়া ১২ ভোট পেয়েছেন।

নৃবিজ্ঞান বিভাগ কেন্দ্র: ভিপি পদে রিয়াজুল ইসলাম ১২৮ ভোট পেয়ে এগিয়ে আছেন। একেএম রাকিব পেয়েছেন ১১৮ ভোট ও কিশোয়ার সাম্য ১৭ ভোট। জিএস পদে আব্দুল আলিম আরিফ ১২৩ ভোট পেয়ে বড় ব্যবধানে জয়ী হয়েছেন। এখানে খাদিজাতুল কুবরা ৭৩ ও ইভান তাহসিভ ৪৬ ভোট পেয়েছেন। এজিএস পদে এই কেন্দ্রে চমক দেখিয়েছেন নির্ভীক জবিয়ানদের এবিএম তানজিল; তিনি ১২৬ ভোট পেয়ে জয়ী হন। অন্যদিকে মাসুদ রানা পান ১০২ ভোট ও শাহীন মিয়া ২৭ ভোট।


লোকপ্রশাসন বিভাগ কেন্দ্র: ভিপি পদে এই কেন্দ্রে তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের একেএম রাকিব ১৩২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। অদম্য জবিয়ানদের রিয়াজুল ইসলাম পেয়েছেন ১২২ ভোট এবং কিশোয়ার সাম্য ১৭ ভোট। 


জিএস পদে আব্দুল আলিম আরিফ (১২৩ ভোট)। খাদিজাতুল কুবরা ও ইভান তাহসিভ পেয়েছেন যথাক্রমে ৬২ ও ৫৯ ভোট। এজিএস পদে ১৩০ ভোট পেয়ে জয়ী হন মাসুদ রানা। এবিএম তানজিল পেয়েছেন ১০৬ ও শাহীন মিয়া ২৫ ভোট।


ফার্মেসি বিভাগ কেন্দ্র: এই কেন্দ্রে শীর্ষ তিনটি পদেই বড় ব্যবধানে জয়ী হয়েছে অদম্য জবিয়ান প্যানেল। ভিপি পদে রিয়াজুল ইসলাম (৭৮ ভোট), জিএস পদে আব্দুল আলিম আরিফ (৮৩ ভোট) এবং এজিএস পদে মাসুদ রানা (৭৮ ভোট) পেয়ে প্রথম হয়েছেন। এই কেন্দ্রে ছাত্রদলের একেএম রাকিব ৫৩, খাদিজাতুল কুবরা ২৬ এবং এবিএম তানজিল ৪৫ ভোট পেয়েছেন।


সিএসই বিভাগ এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ১০৬ ও ৫১ ভোট। দুই বিভাগ মিলিয়ে মোট ভোট পেয়েছেন ১৫৭। এছাড়াও একই পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী রাকিব পেয়েছেন ৯৪ ও ৩৯ ভোট। দুই বিভাগ মিলিয়ে রাকিব মোট ভোট পেয়েছেন ১৩৩।


জিএস পদে সিএসই বিভাগে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী আব্দুল আলীম আরিফ পেয়েছেন ১১২ ভোট। একই পদে ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কুবরা পেয়েছেন ৫৩ ভোট। জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে আলীম পেয়েছেন ৪৬ ভোট, খাদিজা পেয়েছেন ১৮ ভোট। দুই বিভাগ মিলিয়ে মোট ভোটে আব্দুল আলীম আরিফ ১৫৮, খাদিজাতুল কুবরা পেয়েছেন ৭১।


এজিএস পদে সিএসই বিভাগে ছাত্রশিবির সমর্থিত মাসুদ রানা পেয়েছেন ১০৫ ভোট। একই পদে ছাত্রদল সমর্থিত আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৮০ ভোট। জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে মাসুদ রানা পেয়েছেন ৪২ ভোট, তানজিল পেয়েছেন ৩০ ভোট। দুই বিভাগে মোট ভোটে মাসুদ রানা পেয়েছেন ১৪৭ এবং তানজিল পেয়েছেন ১১০।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

চাকসুর পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদকের উপর হামলা

কর্মচারী সমিতির নেতাকে মারধর করলো জবি ছাত্রদল নেতা

ইয়ুথ ডেলিগেশন প্রোগ্রামে অংশ নিতে চীন সফরে যাচ্ছেন ডাকসুর ১৫ নেতা

রাবি শিবিরের সাবেক সেক্রেটারি শহীদ নোমানীকে নিয়ে ডাকসু ভিপির আবেগঘন পোস্ট

যুক্তরাজ্যে জবির সাবেক শিক্ষার্থী কর্তৃক ইফতার মাহফিল অনুষ্ঠিত

সরকারি বাঙলা কলেজে ছাত্রশিবিরের সিরাত পাঠ প্রতিযোগিতা

নরসিংদী সরকারি কলেজে সহস্রাধিক শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের গণ-ইফতার

টিএসসিতে দুই নারীকে লাঞ্ছিত, ঢাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

সর্বাধিক পঠিত

জকসু নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট ৯ ও ১০ ডিসেম্বর

চাকসু নির্বাচন: ছিলেন ছাত্রলীগ কর্মী, এখন ছাত্রদলের জিএস প্রার্থী

ইয়ুথ ডেলিগেশন প্রোগ্রামে অংশ নিতে চীন সফরে যাচ্ছেন ডাকসুর ১৫ নেতা

নর্থ সাউথে কুরআন অবমাননার প্রতিবাদে তিতুমীর কলেজে বিক্ষোভ মিছিল 

চবিতে ছিনতাই ও নারী হেনস্তার অভিযোগ, আটক ২

শিক্ষার্থী পেটানোর অভিযোগে ছাত্রদল সমর্থিত প্রার্থীকে বয়কটের ঘোষণা

ছয় কেন্দ্রের ফলাফলে শীর্ষ ৩ পদেই এগিয়ে ছাত্রশিবির

শৃঙ্খলা ভঙ্গের দায়ে কবি নজরুল কলেজ ছাত্রদলের চার নেতার পদ স্থগিত

ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ সমাবেশে হামলার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ