নতুন বছরে বাড়লো রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তীব্রতা!

Post Image

ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ নিয়ন্ত্রিত খেরসন অঞ্চলে শিশুসহ ২৪ জন নিহতের পরদিন ইউক্রেনের বিস্তীর্ণ অঞ্চলে হামলা করেছে রাশিয়া। এর মধ্যে জ্বালানি ও সামরিক অবকাঠামো রয়েছে। জবাবে রাশিয়ার জ্বালানি অবকাঠামো ও সামরিক লক্ষ্যবস্তুতে পাল্টা হামলার দাবি করেছে ইউক্রেনও। সবমিলিয়ে নতুন বছরের শুরুতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তীব্রতা বৃদ্ধি পেয়েছে।

বছর পেরিয়ে নতুন বছরে পা দিয়েছে বিশ্ব। তবে ইউক্রেন-রাশিয়ার জন্য যেন শুধুই কেলেন্ডারের পরিবর্তন হয়েছে। দু'দেশের সংঘাত বরাবরের মতই চলমান। নতুন বছরের শুরুতেই হামলা পালটা হামলার দাবি করেছে রাশিয়া ও ইউক্রেন।

রাশিয়ার দাবি, বর্ষবরণ উদযাপনকালে ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ নিয়ন্ত্রিত খেরসন অঞ্চলের এক হোটেলে শিশুসহ অন্তত ২৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৫০জন। খেরসন অঞ্চলের গভর্নর ভ্লাদিমির সালদো এক টেলিগ্রাম বার্তায় অভিযোগ করেন, ইউক্রেন ইচ্ছাকৃতভাবে বেসামরিক মানুষ লক্ষ্য করে এই ড্রোন হামলা চালায়।

জবাবে বৃহস্পতিবার ইউক্রেনের সাতটি অঞ্চলের জ্বালানি অবকাঠামো ও সামরিক ঘাটিতে হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক টেলিগ্রাম বার্তায় বলেন, নতুন বছরে রাশিয়া নতুন উদ্যমে যুদ্ধ শুরু করেছে। ইউক্রেন লক্ষ্য করে ২০০টিরও বেশি ড্রোন হামলার অভিযোগ করেন জেলেনস্কি।

অবশ বসে নেই ইউক্রেনও। একই দিন রাশিয়ার একাধিক তেল শোধনাগার ও দোনেৎস্ক অঞ্চলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে ইউক্রেন। যদিও রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সামরিক বাহিনী একটি ইউক্রেনীয় Su-27 যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। এছাড়াও, ২৫০টি ইউক্রেনীয় ড্রোন আটক করেছে রুশ সেনারা।

এর আগে গেল সোমবার, কিয়েভ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে হামলার চেষ্টা করে বলে অভিযোগ মস্কো। যদিও সাথে সাথে ইউক্রেন এ অভিযোগ প্রত্যাখ্যান করে। পরে ইউরোপীয় এবং মার্কিন নিরাপত্তা কর্মকর্তারাও দাবি করে ইউক্রেন পুতিনের বাসভবন লক্ষ্য করে নি।

বৃহস্পতিবার রাশিয়া জানায়, ভূপাতিত করা ইউক্রেনীয় ড্রোন থেকে একটি ফাইল ডিকোড করে তারা জানতে পেরেছে, রাশিয়ার রাষ্ট্রপতির বাসভবনকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছিল। তারা প্রাসঙ্গিক তথ্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে জানানো হয়।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ভারতের ওপর নিষেধাজ্ঞার হুমকি উল্টো ফল দেবে: পুতিন

২৪ বিলিয়ন ডলারের জট, চুক্তি না হলে বড় যুদ্ধের হুঁশিয়ারি ইরানের

বেগম খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গের বিধানসভায় শোক প্রস্তাব

অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ভারত: রণধীর জয়সওয়াল

জনতাকে নিয়ে সীমান্তে পুশইন রুখে দিল বিজিবি, অস্বীকার করল ভারত

পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় পঞ্চমুখ ইলন মাস্ক

খামেনির সঙ্গে দেখা হলে সম্মানিত বোধ করব: ট্রাম্প

বিশ্বজুড়ে তলানিতে ইসরাইলের ভাবমূর্তি

সর্বাধিক পঠিত

পাকিস্তানে জোড়া বোমা বিস্ফোরণ-গুলিতে নিহত অন্তত ১৭

পাকিস্তান অসাধারণভাবে ভালো করছে: ট্রাম্প

ফিলিস্তিনিদের প্রতি ভারতের সমর্থন অব্যাহত থাকবে: মোদী

২৬ বাংলাদেশি নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, চারজনের মৃত্যু

আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই: ট্রাম্প

বেগম জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী

কৌশলগত সংলাপে অংশ নিতে চীনে যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের মানুষ যাকে নির্বাচিত করবে তার সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র

অরুণাচলকে চীনের ‘মূল স্বার্থের’ অন্তর্ভুক্ত করেছে বেইজিং

পদত্যাগ করেছেন ইরানের প্রেসিডেন্ট