কৌশলগত সংলাপে অংশ নিতে চীনে যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

Post Image

পাকিস্তান-চীন পররাষ্ট্রমন্ত্রীদের সপ্তম দফা কৌশলগত সংলাপের সহসভাপতিত্ব করতে উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বেইজিং সফর করবেন। বুধবার দেশটির পররাষ্ট্র দপ্তর (এফও) জানিয়েছে। আগামী ৪ জানুয়ারি চীন সফরে যাচ্ছেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ির আমন্ত্রণে দার বেইজিং সফর করছেন।

সংলাপটিকে পাকিস্তান ও চীনের মধ্যে ‘সর্বোচ্চ পরামর্শমূলক কাঠামো’ হিসেবে বর্ণনা করা হয়েছে। এটি দ্বিপাক্ষিক সহযোগিতা ও পারস্পরিক স্বার্থের আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়সমূহ পর্যালোচনার একটি সুসংগঠিত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতির পরিবর্তনের প্রেক্ষাপটে দুই দেশ যখন কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি নিচ্ছে, এর মধ্যেই এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘এই সফর দুই দেশের নিয়মিত উচ্চস্তরের আদান-প্রদানের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি দুই দেশের অখণ্ড কৌশলগত অংশীদারিকে সম্প্রসারিত ও গভীর করার প্রতিশ্রুতি প্রতিফলিত করে, পাশাপাশি আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নের প্রতি পারস্পরিক অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করে।

যদিও পররাষ্ট্র মন্ত্রণালয় সফরের সঠিক তারিখ প্রকাশ করেনি। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দার ২০২৬ সালের ৩ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি পর্যন্ত বেইজিং সফর করবেন।

কৌশলগত সংলাপের ষষ্ঠ রাউন্ড আগস্টে ইসলামাবাদে অনুষ্ঠিত হয়। সেখানে ওয়াং ইয়ি রাজধানী সফর করেন দার, প্রধানমন্ত্রী শেখ হাবিব শরীফ ও রাষ্ট্রপতি আসিফ আলি জারদারির সঙ্গে বৈঠক করেন।

তখন চীন পাকিস্তানের সঙ্গে আঞ্চলিক শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতা উন্নয়নে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

এপস্টেইন কাণ্ডে কংগ্রেসের সামনে সাক্ষ্য দিতে রাজি ক্লিনটন দম্পতি

খামেনির হুঁশিয়ারির পরও চুক্তির ব্যাপারে আশাবাদী ট্রাম্প

ইরানে হামলা হলে শুরু হবে পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধ: খামেনি

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান ভারত ও আরব দেশগুলোর

ফিলিস্তিনিদের প্রতি ভারতের সমর্থন অব্যাহত থাকবে: মোদী

কঙ্গোতে খনি ধসে নিহত ২ শতাধিক

গভীর আর্থিক সংকটে জাতিসংঘ, অচলাবস্থার শঙ্কায় গুতেরেস

ইসরায়েল-সৌদির সঙ্গে বড় ধরনের চুক্তি করলো যুক্তরাষ্ট্র

সর্বাধিক পঠিত

৩ দেশের সঙ্গে সামরিক চুক্তি বাতিল করল রাশিয়া

ইলিশের দাম নিয়ন্ত্রণে উদ্যোগ, ক্রেতা খুশি হলেও হতাশ আড়তদাররা

মাদুরো দম্পতিকে আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রকে যে কড়া বার্তা দিলো চীন

নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে অবস্থান জানাল এনসিপি

ভারত-পাকিস্তান সংঘাতে ৮টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল: ট্রাম্প

পাকিস্তানে মিসাইল আক্রমণ চালালো ভারত

কাশ্মিরে যুদ্ধবিরতি নিয়ে ভারত-যুক্তরাষ্ট্রের মতবিরোধ

আবারও বাড়ল স্বর্ণের দাম

পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে ৩৯ জনের প্রাণহানি