ঢাকা-২ আসনে জামায়াতের প্রার্থী কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হক

Post Image

ঢাকা-২ (কেরানীগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হকের নাম চূড়ান্ত করা হয়েছে। রোববার (সকাল) দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

তিনি বর্তমানে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া)-এর সভাপতি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঢাকা-২ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে অবসরপ্রাপ্ত একজন সেনা কর্মকর্তার মনোনয়ন দলটির নির্বাচনী কৌশলে নতুন মাত্রা যোগ করতে পারে।

এর আগে এই আসনে জামায়াতের প্রার্থী হিসেবে ঢাকা জেলা জামায়াতের শূরা সদস্য ও প্রকৌশলী মোহাম্মদ তৌফিক হাসানের নাম ঘোষণা করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্তে পরিবর্তন এনে কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হককে প্রার্থী করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জামায়াতের নেতারা বলছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রার্থী বাছাইয়ে দল সামাজিক গ্রহণযোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা এবং এলাকার ভোটারদের মধ্যে পরিচিতিকে গুরুত্ব দিচ্ছে। সেই বিবেচনায় কেরানীগঞ্জে কর্নেল (অব.) আবদুল হককে উপযুক্ত প্রার্থী হিসেবে দেখা হয়েছে।

ঢাকা-২ আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে বহুমুখী। এই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও বিএনপির প্রার্থী আমানউল্লাহ আমান।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি