‘সংবিধান সংস্কার পরিষদের সমাধান সংসদে না হলে রাজপথে যেতে বাধ্য হবো’

Post Image


জুলাই সনদ ও সংবিধান সংস্কার পরিষদ অধিবেশন নিয়ে সৃষ্ট জটিলতার সমাধান সংসদেই করতে হবে বলে মন্তব্য করছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, এর সমাধান সংসদে না হলে রাজপথে আন্দোলনে যেতে বাধ্য হবো।


রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদ অধিবেশন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।


জামায়াত আমির বলেন, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনের বিষয়ে আমরা এখন নোটিশ করবো। নোটিশ করে সংসদের ভেতরেই এর সমাধান করতে চাই। কিন্তু কোনো কারণে যদি সংসদে জনগণের এই প্রত্যাশার বাস্তবায়ন না পাই, তখন স্বাভাবিকভাবেই আমাদেরকে রাজপথে আন্দোলনে যেতে হবে। কিন্তু আমরা ওটা চাইনি। আজকে যেহেতু বিষয়টি উত্থাপন করেছি, স্পিকার যেহেতু এটা বিবেচনায় নিয়েছেন, নোটিশ দিতে বলেছেন, সেই ধারাবাহিকতায় এটা চলতে পারে।


সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিরোধীদলীয় নেতা বলেন, আমরা এটা উপদেষ্টার বৈঠকের বিষয় মনে করি না। আমরা মনে করি হাউজের বিষয়, হাউজেই এটার সমাধান হোক। তারপরে যদি তারা (সরকার পক্ষ) কথা উঠান, আমরা তখন দেখব।


আরেক প্রশ্নের তিনি বলেন, সংবিধানে তো ২০২৬ সালের ভোট ছিল না। প্রেসিডেন্সিয়াল একই অর্ডার সংবিধানের বাইরে গেলেও মানবেন, আরেক অংশ মানবেন না, না মানলে দুটোই না মানেন। মানলে দুটোই মানতে হবে। একটা কথা আছে-‘পাবলিক ওপিনিয়ন, সুপ্রিম কনস্টিটিউশন’ সেখানে গণভোটে রায় দিয়ে দিয়েছেন।


এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

‘সংবিধান সংস্কার পরিষদের সমাধান সংসদে না হলে রাজপথে যেতে বাধ্য হবো’

লুটপাট বাহিনী বিল করে খাওয়ার জন্য এমন হেডফোন দিয়েছে

এনসিপির এখনই জোট থেকে বের হয়ে যাওয়া উচিত: মীর স্নিগ্ধ

আগামীকাল সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

আগামীকাল সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

‘আমি হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না’

হামিমকে অব্যাহতি দেওয়ার মূল কারণ জানালেন নাছির

‘জনগণ দেশে আর প্রতিহিংসার রাজনীতি দেখতে চায় না’

সর্বাধিক পঠিত

জামায়াত ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি কে হবেন, জানালেন শফিকুর রহমান

ঐক্যের বৃহত্তর স্বার্থে আমি নির্বাচনে অংশগ্রহণ করব না: রাশেদ প্রধান

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা

‘নতুন নেতৃত্ব, নতুন বাংলাদেশ’ স্লোগানে নিজেদের প্রস্তুত করতে হবে’

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আপনার সম্মান আপনি নষ্ট করবেন

‘ব্যাংক লুটের টাকায় ককটেল কিনছে আ.লীগ’

আ.লীগের ভাইয়েরা ভালো আছেন, চুপচাপ থাকলে আরো ভালো থাকবেন

গণভোটে সংবিধান সংশোধন করা যাবে না: সালাহউদ্দিন

মনোনয়নপত্র সংগ্রহ করলেন ঢাকা-৫ আসনে হাতপাখার প্রার্থী ইবরাহীম

ঢাকা-২ আসনে এনসিপির মনোয়ন ফরম তুলেছেন জুলাই যোদ্ধা জাবেদ