সাদিক কায়েম ও হাসনাত আব্দুল্লাহকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণ

Post Image

যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী অক্সফোর্ড ইউনিয়নের আয়োজনে ‘বাংলাদেশের জুলাই বিপ্লব’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে আলোচক হিসেবে অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি আবু সাদিক কায়েমসহ কয়েকজন বাংলাদেশি তরুণ নেতা।

আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে অক্সফোর্ড ইউনিয়ন ও অক্সফোর্ড বাংলা সোসাইটির যৌথ উদ্যোগে এই আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্প্রতি আয়োজকদের পক্ষ থেকে পৃথক চিঠির মাধ্যমে আমন্ত্রিতদের কাছে আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠানো হয়েছে।

জানা গেছে, আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি আবু সাদিক কায়েম, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ইউনাইটেড পিপলস বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং ছাত্র সংসদের সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক মহিউদ্দিন খান।

এ বিষয়ে আবু সাদিক কায়েম বলেন, পৃথক চিঠির মাধ্যমে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রাথমিকভাবে কয়েকজনের নাম জানা গেলেও পরে বৈঠকের মাধ্যমে চূড়ান্তভাবে কারা অংশ নেবেন, সে বিষয়ে সিদ্ধান্ত হবে।

আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়, ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে ছাত্র-জনতার আন্দোলনে আমন্ত্রিত ব্যক্তিদের নেতৃত্ব ও ভূমিকা আন্তর্জাতিক পরিমণ্ডলে গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, আলোচনায় অংশগ্রহণকারীরা আন্দোলনের অভিজ্ঞতা, রাজনৈতিক বিশ্লেষণ এবং তরুণ প্রজন্মের দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। পাশাপাশি অক্সফোর্ডের শিক্ষার্থী, গবেষক ও নীতিনির্ধারণবিষয়ক আগ্রহী ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবেন।

সেমিনারে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন, তরুণদের অংশগ্রহণ, গণআন্দোলনের প্রভাব এবং ভবিষ্যৎ গণতান্ত্রিক চ্যালেঞ্জ নিয়ে বিস্তৃত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।


 

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ভারত: রণধীর জয়সওয়াল

জনতাকে নিয়ে সীমান্তে পুশইন রুখে দিল বিজিবি, অস্বীকার করল ভারত

পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় পঞ্চমুখ ইলন মাস্ক

খামেনির সঙ্গে দেখা হলে সম্মানিত বোধ করব: ট্রাম্প

বিশ্বজুড়ে তলানিতে ইসরাইলের ভাবমূর্তি

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পিপাসায় ৪৯ জনের মৃত্যু

সাদিক কায়েম ও হাসনাত আব্দুল্লাহকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণ

আগামী সপ্তাহে উত্তর কোরিয়া যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট

সর্বাধিক পঠিত

পাকিস্তান অসাধারণভাবে ভালো করছে: ট্রাম্প

ইতিহাসের সবচেয়ে ‘ভয়াবহ আক্রমণের’ ঘোষণা ইরানের

পাকিস্তানে জোড়া বোমা বিস্ফোরণ-গুলিতে নিহত অন্তত ১৭

ফিলিস্তিনিদের প্রতি ভারতের সমর্থন অব্যাহত থাকবে: মোদী

আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই: ট্রাম্প

২৬ বাংলাদেশি নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, চারজনের মৃত্যু

বেগম জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী

অরুণাচলকে চীনের ‘মূল স্বার্থের’ অন্তর্ভুক্ত করেছে বেইজিং

কৌশলগত সংলাপে অংশ নিতে চীনে যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের মানুষ যাকে নির্বাচিত করবে তার সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র