৪৮ ঘণ্টায় কুয়েতে ২৪ ড্রোন হামলা

Post Image

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতে মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। গত ৪৮ ঘণ্টায় কুয়েতের আকাশসীমায় অন্তত ২৪টি ড্রোনের অনুপ্রবেশ ঘটেছে। বৃহস্পতিবার (১১ জুন) কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। 

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল সৌদ আব্দুল আজিজ আল-ওতাইবি বলেন, সশস্ত্র বাহিনী গত ৪৮ ঘণ্টায় কুয়েতের আকাশসীমায় ২৪টি ড্রোন শনাক্ত করেছে।  এসব ড্রোন সফলভাবে মোকাবিলা করা হয়েছে। মুখপাত্র বলেন, ইরানের হামলায় কোনো ধরনের প্রাণহানি ঘটেনি। তবে এসব হামলায় সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে। 

তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনী জাতীয় নিরাপত্তা বৃদ্ধি এবং নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষা নিশ্চিত করতে সজাগ রয়েছে। তারা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় যথাযথ দায়িত্ব পালন অব্যাহত রাখার বিষয়টি পুনর্ব্যক্ত করছে।

এদিকে ওমান উপসাগরে গিনি-বিসাউয়ের পতাকাবাহী জাহাজ ‘জলবীরে’ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন অবরোধ উপেক্ষা করে প্রণালি অতিক্রমের সময় ওই জাহাজে হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে হরমুজ প্রণালিতে তিনটি জাহাজে মার্কিন বাহিনী হামলা চালিয়েছে বৃহস্পতিবার খবর দিয়েছে এএফপি।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, ওমান উপসাগর দিয়ে ইরানের তেল পরিবহনের চেষ্টা করে জাহাজটি ‘অবরোধ লঙ্ঘন’ করেছিল। এ সপ্তাহে ওমান উপসাগরে মার্কিন বাহিনীর হামলার শিকার হওয়া তৃতীয় জাহাজ এটি। এর আগে ‘মারিভেক্স’ ও ‘সেত্তেবেলো’ নামের দুটি জাহাজে হামলা চালায় যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার সকালের দিকে ওমানের শিনাস বন্দরের কাছে ভারতীয় নাবিকবাহী তৃতীয় জাহাজে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

গিনি-বিসাউয়ের পতাকাবাহী ‘জলবীর’ নামের ওই জাহাজে ২০ জন ভারতীয় নাবিক ছিলেন। ভারতের নৌপরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তারা সবাই নিরাপদ আছেন এবং বর্তমানে তাদের সরিয়ে নেওয়ার কাজ চলছে।

সূত্র: আলজাজিরা

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

গাজায় ইসরাইলি হামলায় এক দিনে নিহত ৩ ফিলিস্তিনি

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

‘আরব নাগরিকেরা ইসরায়েলের ইতিহাস ও সমাজের অবিচ্ছেদ্য অংশ’

কেশম দ্বীপে মার্কিন ড্রোন ধ্বংস করল ইরান

শেখ হাসিনাকে তৃতীয় দেশে পাঠাতে নানা জায়গায় কথা বলেও ব্যর্থ দিল্লি

যুক্তরাষ্ট্র ‘কাগুজে বাঘ’ ছাড়া কিছু নয়: ইরান

গভীর রাতে ইরানে হামলা, উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণ

ইরানের সঙ্গে চুক্তির প্রয়োজন নেই যুক্তরাষ্ট্রের: ট্রাম্প

সর্বাধিক পঠিত

হরমুজে দুই মাস টোল নেবে না ইরান

যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় আজ ইরান যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

এবার ইরানকে ‘গুঁড়িয়ে দেওয়ার’ হুমকি উগান্ডার সেনাপ্রধানের

ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবরে যা বলল ভারত

দিল্লি হাটই আজ জন্তর মন্তর: নেহা বোরা

বিক্ষোভে উত্তাল পাকিস্তানের কাশ্মীর, নিহত ২৪

আবারও ৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

ইরানের সঙ্গে চুক্তির সমালোচকদের ‘নির্বোধ’ বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কৌশলে কোনো মতভেদ নেই: ইরানি ভাইস প্রেসিডেন্ট