‘ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠিত করতে চাইলে লাখো হাদি তৈরি হবো’

Post Image

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেছেন, এই দেশে ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠিত করতে চাইলে আমরা নতুন করে লাখো হাদি তৈরি হবো। সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।


রাকসুর উদ্যোগে আয়োজিত ‘বুদ্ধিবৃত্তিক, সাংস্কৃতিক ও ইনসাফের বাংলাদেশ বিনির্মাণের লড়াইয়ে পথপ্রদর্শক একজন হাদি’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


মোস্তাকুর রহমান জাহিদ বলেন, যারা আজকে ভয় দেখিয়ে শাসন করতে চাই, যে শাসন ফ্যাসিবাদ কায়েমের প্রচেষ্টা চালায়, যে শাসন ভারতীয় আধিপত্যবাদ কায়েম করতে চায় আমরা তার টুটি চেপে ধরবো।


রাকসু ভিপি আরও বলেন, শহীদ ওসমান হাদি সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক বিপ্লব নিয়ে কাজ করেছেন। তিনি শহীদ হওয়ার পর যে কাজগুলো শেষ হয়ে গেছে এমনটা না। আমরা যারা তার ভাই, যারা এই জমিনে আছি তারা এই লড়াই চালিয়ে যাবো।


আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম রফিকুল ইসলাম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম কনক। এছাড়াও, রাকসু নেতারাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

আন্দোলনে চুয়েট অচল: নতুন উপাচার্যকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা

অধ্যাপক লুৎফরকে প্রত্যাখ্যান করে বিবৃতি সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের, আগের ভিসিকে পুনর্বহাল দাবি

সরিয়ে দেওয়া হলো জাবি ভিসি অধ্যাপক কামরুল আহসানকে

সেন্ট্রাল ইউনির্ভাসিটির উপাচার্যকে জাবির নতুন ভিসি করল সরকার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইব্রাহিম আর নেই

শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনে বাদ, ঢাবিতে সরকারকে লাল কার্ড

জাকসু নির্বাচনে ছাত্রদলের এজিএস প্রার্থী হওয়া নেত্রীকে বহিষ্কার

চতুর্থ দিনেও ক্যাম্পাসে ঢুকতে পারেননি নতুন ভিসি, যোগদান করলেন অনলাইনে

সর্বাধিক পঠিত

৭২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা

চবিতে আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীদের মিছিল

রুয়েট উন্নয়ন প্রকল্পে উল্লেখযোগ্য অগ্রগতি

ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার

জাবির সাবেক উপাচার্য ফারজানা ও স্বামীর আয়কর নথি জব্দের আদেশ

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

নিয়ম বদলে অছাত্র ভিপিকে হলে রাখার অভিযোগ জাবি প্রশাসনের বিরুদ্ধে

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ভাঙচুর

‘ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠিত করতে চাইলে লাখো হাদি তৈরি হবো’

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি