চতুর্থ দিনেও ক্যাম্পাসে ঢুকতে পারেননি নতুন ভিসি, যোগদান করলেন অনলাইনে

Post Image

শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রজ্ঞাপন জারির চতুর্থ দিনেও ক্যাম্পাসে ঢুকতে পারেননি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. শেখ শরীফুল আলম।

তবে তিনি আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে অনলাইনে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো এক চিঠিতে দায়িত্বভার গ্রহণের কথা জানিয়েছেন।

চিঠিতে তিনি লিখেছেন, শিক্ষা মন্ত্রণালয়ের ২১ সেপ্টেম্বরের প্রজ্ঞাপন মোতাবেক আমি বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে যোগদান করলাম।

অধ্যাপক ড. শেখ শরীফুল আলম যোগদানের বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করে বলেছেন, আমি ক্যাম্পাসে ঢুকতে পারেননি। তবে বর্তমানে ক্যাম্পাসের কাছাকাছি আছি।

নিয়ম অনুযায়ী, নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারির পর শিক্ষা মন্ত্রণালয়ে এক চিঠির মাধ্যমে যোগদানের বিষয়টি নিশ্চিত করতে হয়। পরে ক্যাম্পাসে নিজ কার্যালয়ে গিয়ে দায়িত্ব গ্রহণ করেন। তবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন ভাইস-চ্যান্সেলর (ভিসি) শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রজ্ঞাপন জারির চতুর্থ দিনেও ক্যাম্পাসে যেতে পারেননি।

অধ্যাপক ড. শেখ শরীফুল আলম খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি কুয়েটের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক হিসেবে দীর্ঘদিন একাডেমিক ও প্রশাসনিক দায়িত্বে যুক্ত ছিলেন।


এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

চতুর্থ দিনেও ক্যাম্পাসে ঢুকতে পারেননি নতুন ভিসি, যোগদান করলেন অনলাইনে

ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার

ভিসি পুনর্বহালের দাবিতে চুয়েটে টানা তৃতীয় দিনের শাটডাউন, চলছে মানববন্ধন

ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার

রাবিতে র‍্যাগিংসহ বিভিন্ন অপরাধে ৯৯ শিক্ষার্থীর সাজা, ১৮ জনের ছাত্রত্ব স্থগিত

জাবি সিন্ডিকেটে অধ্যাপক নাহরীনকে অন্তর্ভুক্তির বিবৃতিতে স্বাক্ষর জালিয়াতি

চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, ভবনে তালা

‎তারা ভাঙে, আমরা গড়ি- হলের গেট উদ্বোধনে ডাকসু ভিপি ‎

সর্বাধিক পঠিত

৭২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা

বিএনপির তরুণ প্রতিনিধি দলে নেই জকসুর কেউ, ক্ষুব্ধ ছাত্রনেতারা

চবিতে আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীদের মিছিল

রাবি ছাত্র-উপদেষ্টার পদত্যাগ

রুয়েট উন্নয়ন প্রকল্পে উল্লেখযোগ্য অগ্রগতি

জাবির সাবেক উপাচার্য ফারজানা ও স্বামীর আয়কর নথি জব্দের আদেশ

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ভাঙচুর

নিয়ম বদলে অছাত্র ভিপিকে হলে রাখার অভিযোগ জাবি প্রশাসনের বিরুদ্ধে

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি