চবিতে ছাত্রদল-শিবিরের মধ্যে উত্তেজনা

Post Image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খানের পদত্যাগের দাবিকে ঘিরে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে ছাত্রদল, বাম সংগঠন ও শিবিরের নেতাকর্মীরা। এ নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। 

সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পাল্টাপাল্টি অবস্থান নেয় সংগঠনগুলোর নেতাকর্মীরা। এর আগে দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দেন ছাত্রদল ও বাম সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে সাড়ে ৫টার দিকে ছাত্রদল ও বাম সংগঠনের নেতাকর্মীদের আন্দোলনের মধ্যস্থতা করতে আসেন চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি ও জিএস সাঈদ বিন হাবিব। দুই পক্ষের আলোচনার মধ্যে ছাত্রদল ও বাম সংগঠনের নেতাকর্মীদের মধ্যে থেকে ‘পাকিস্তানের দালালেরা হুঁশিয়ার সাবধান’ বলে স্লোগান দিলে উত্তেজনা তৈরি হয়। পরে শিবিরের নেতাকর্মীরা প্রশাসনিক ভবনের পাশে অবস্থান নিয়ে পাল্টা স্লোগান দিতে দেন।

ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।

এর আগে গতকাল  শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে চবি প্রশাসন আয়োজিত আলোচনা সভায় অধ্যাপক শামীম উদ্দিন খান বলেন, ‘১৬ ডিসেম্বর আত্মসমর্পণের দিন নির্ধারিত ছিল। তারা (পাকিস্তান সেনাবাহিনী) ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তারা জীবিত না মৃত অবস্থায় ফিরবে সে বিষয়ে কোনো নিশ্চয়তা ছিল না। এমন পরিস্থিতিতে পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করবে- এই ধারণা রীতিমতো অবান্তর। এটি একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। এই দেশকে অন্য একটি দেশের করদরাজ্যে পরিণত করার লক্ষ্যেই বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে।’

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

রাকসুর জিম সরঞ্জাম সরবরাহ: ‘বিধিবহির্ভূত’ বলল প্রশাসন, আম্মার বললেন ‘ননসেন্স’

রাবির ভর্তি পরীক্ষা শুরু ৮ জানুয়ারি, কমছে আবেদনের যোগ্যতা

ঢাবির হল থেকে ছাত্রলীগ নেতা আটক

দুই মাস নয়, দুই বছরেও রাকসু হবে না, যদি না আরেকটি বিপ্লব হয়: সালাহউদ্দিন আম্মার

দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়

দায়িত্ব ছাড়ার পর চাকসুর জিএস বললেন— ‘মেয়াদ শেষে দায়িত্ব ছাড়াই হোক রাজনৈতিক সংস্কৃতি’

ঢাবিতে প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান চালাবে ছাত্রদল

তিতুমীর কলেজ ছাত্রদলের নেতৃত্বে আলোচনায় গুম-নির্যাতনের শিকার হামদে রাব্বি আকরাম

সর্বাধিক পঠিত

চবি কেবল এলিটদের নয়, চাষা-ভূষার সন্তানদেরও

নতুন অর্থবছরে পাঁচ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বনিম্ন বাজেট রুয়েটের

ঢাবিতে পরীক্ষার হলে এআই দেখে লেখার দায়ে ছাত্রদল নেতাকে ২ বছরের শাস্তি

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি

পাঁচ ছাত্র সংসদের পরবর্তী নির্বাচন নিয়ে অনিশ্চয়তা

জবিতে আনুষ্ঠানিক অনুমোদন পেল এন্টি টোব্যাকো ক্লাব

রাবির উন্নয়নে ১০ লাখ টাকা দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর

শিক্ষার্থীদের প্রতিনিধি না থাকায় সিনেট অধিবেশন প্রত্যাখ্যান চাকসুর

চবিতে ছাত্রদল-শিবিরের মধ্যে উত্তেজনা

ঢাবির ফজলুল হক মুসলিম হলে মধ্যরাতে সংঘর্ষ, ভিপি-জিএসসহ আহত ৬