জকসুতে শিবিরের প্যানেল ঘোষণা- ভিপি পদে রিয়াজুল, জিএস আরিফ

Post Image


জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ২১ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। প্যানেলে দলীয় নেতা-কর্মীদের বাইরে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন আন্দোলনে ভূমিকা রাখা নারী শিক্ষার্থী, জুলাই গণ-অভ্যুত্থানে গুম হওয়া শিক্ষার্থী, আপ বাংলাদেশ এবং ইনকিলাব মঞ্চের সাথে যুক্ত থাকা শিক্ষার্থীদের রাখা হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচতলায় প্যানেলটির প্রার্থীদের নাম যৌথভাবে ঘোষণা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম এবং শাখা সভাপতি রিয়াজুল ইসলাম।

'অদম্য জবিয়ান ঐক্য' নামের এ প্যানেলে ভিপি পদে রয়েছেন আইন বিভাগের (২০১৮-১৯) শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাখা শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম, জিএস পদে আইন এবং ভূমি প্রশাসন বিভাগের (২০১৮-১৯) শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাখা সেক্রেটারি আব্দুল আলিম আরিফ এবং এজিএস পদে পদার্থ বিজ্ঞান বিভাগের (২০১৯-২০) শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশ জবি শাখার প্রধান সংগঠক মাসুদ রানা।

প্যানেলে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক হিসেবে আছেন মো. নূরনবী, শিক্ষা ও গবেষণা সম্পাদকে ইব্রাহিম খলিল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদকে সুখীমন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদকে নূর মোহাম্মদ, আইন ও মানবাধিকার সম্পাদকে হাবিব মোহাম্মদ ফারুক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকে নওশীন নওয়ার জয়া, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদকে নাহিদ হাসান রাসেল, ক্রীড়া সম্পাদকে জার্জিস আনোয়ার নাইম, পরিবহন সম্পাদকে তাওহিদুল ইসালম, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদকে মুস্তাফিজুর রহমান, পাঠাগার ও সেমিনার সম্পাদকে মো. সোহাগ আহম্মেদ স্থান পেয়েছেন।

নির্বাহী সদস্য হিসেবে আছেন- শান্তা আক্তার, সালেম হোসেন সিয়াম, ফাতেমা আক্তার অওরীন, আকিব হাসান, হাফেজ কাজী আরিফ, মো. মেহেদী হাসান, আব্দুল্লাহ আল ফারুক।

এর আগে, ৫ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, ১৭ ও ১৮ নভেম্বর মনোনয়ন দাখিল এবং ১৯ ও ২০ নভেম্বর বাছাই হবে। ২৩ নভেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ২৪ থেকে ২৬ নভেম্বর প্রর্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি হবে। 

প্রার্থীদের ডোপ টেস্ট করা হবে ২৭ ও ৩০ নভেম্বর। এরপর প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৩ ডিসেম্বর।

এরপর প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহারের সুযোগ পাবেন ৪, ৭ ও ৮ ডিসেম্বর। যারা মনোনয়ন প্রত্যাহার করবেন, তাদের তালিকা ৯ ডিসেম্বর প্রকাশ করা হবে। সেদিন থেকেই যোগ্য প্রার্থীরা নির্বাচনি প্রচারণা চালাতে পারবেন।

১৯ ডিসেম্বর পর্যন্ত প্রচার শেষে ভোটগ্রহণ হবে ২২ ডিসেম্বর। ভোট শেষে সেদিনই ফলাফল ঘোষণা করার কথা রয়েছে।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন পাবিপ্রবির ১১ শিক্ষার্থী

ধর্ষণ ইস্যু নিয়ে বিতর্কিত পোস্ট করা সেই চাকসু নেতা শপথ নিলেন প্রায় এক বছর পর

দক্ষতা উন্নয়নে চবির পাঁচ ছাত্রী হলে সেলাই মেশিন দিল চাকসু

পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ

ছাত্রদল নেত্রীকে ধর্ষণের হুমকি, অভিযুক্তদের বদলির নোটিশ

‘রাবি ছাত্রদল হিজরায় পরিণত হলো’, বহিষ্কৃত নেতার ক্ষোভ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

‘মারধরের সিসিটিভি ফুটেজ ডিলিট করে প্রশাসন ছাত্রদলকে হামলার মদদ দিয়েছে’: রাকসু ভিপি

সর্বাধিক পঠিত

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

জাবিতে তিন হাজার শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

বর্ণিল আয়োজনে রাবির ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রক্টরের অপসারণসহ ৯ দাবিতে উপাচার্যকে জকসুর স্মারকলিপি

ঢাবিতে ছদ্মবেশে সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ

হাবিপ্রবিতে শিক্ষক লাঞ্ছনা-সংঘর্ষ ঘটনায় ৩১ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি

শিক্ষক সংকট কাটাতে রুয়েটের ১৬ বিভাগে ৪০ প্রভাষক নিয়োগ

জবিতে নবীনবরণের দ্বিতীয় দিনে আলোচনায় ব্যতিক্রমী প্ল্যাকার্ড

সরিয়ে দেওয়া হলো জাবি ভিসি অধ্যাপক কামরুল আহসানকে