বুদ্ধিজীবী দিবস উপলক্ষে তিতুমীর কলেজে দোয়া মাহফিল

Post Image

মহান শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর সরকারি তিতুমীর কলেজ প্রশাসনের উদ্যোগে কলেজ মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (১৪ ডিসেম্বর) বাদ জোহর কলেজ মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক আতিকুজ্জামান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোহাম্মদ মাহবুবুল আলম।


এছাড়াও অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আতিকুজ্জামান বলেন, “দেশ ও জাতির কল্যাণে শিক্ষক সমাজ ও বুদ্ধিজীবীরা যুগে যুগে গুরুত্বপূর্ণ অবদান রেখে এসেছেন। ১৯৭১ সালের শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ আমাদের জাতির ইতিহাসে চিরস্মরণীয়।”


আলোচক অধ্যাপক মোহাম্মদ মাহবুবুল আলম তাঁর বক্তব্যে বুদ্ধিজীবীর সংজ্ঞা তুলে ধরে বলেন, বুদ্ধিজীবীরা সমাজকে আলোকিত করার মাধ্যমে জাতির বিবেক হিসেবে কাজ করেন। তিনি শহীদ বুদ্ধিজীবীদের দেশ গঠনে অবদান ও তাদের আত্মত্যাগের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।


অনুষ্ঠানের শেষ পর্বে মসজিদের সম্মানিত ইমামের নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


 


এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন পাবিপ্রবির ১১ শিক্ষার্থী

ধর্ষণ ইস্যু নিয়ে বিতর্কিত পোস্ট করা সেই চাকসু নেতা শপথ নিলেন প্রায় এক বছর পর

দক্ষতা উন্নয়নে চবির পাঁচ ছাত্রী হলে সেলাই মেশিন দিল চাকসু

পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ

ছাত্রদল নেত্রীকে ধর্ষণের হুমকি, অভিযুক্তদের বদলির নোটিশ

‘রাবি ছাত্রদল হিজরায় পরিণত হলো’, বহিষ্কৃত নেতার ক্ষোভ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

‘মারধরের সিসিটিভি ফুটেজ ডিলিট করে প্রশাসন ছাত্রদলকে হামলার মদদ দিয়েছে’: রাকসু ভিপি

সর্বাধিক পঠিত

চবি ছাত্রদল নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধরের অভিযোগ

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

জাবিতে তিন হাজার শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

বর্ণিল আয়োজনে রাবির ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঢাবিতে ছদ্মবেশে সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ

হাবিপ্রবিতে শিক্ষক লাঞ্ছনা-সংঘর্ষ ঘটনায় ৩১ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

প্রক্টরের অপসারণসহ ৯ দাবিতে উপাচার্যকে জকসুর স্মারকলিপি

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি

শিক্ষক সংকট কাটাতে রুয়েটের ১৬ বিভাগে ৪০ প্রভাষক নিয়োগ

জবিতে নবীনবরণের দ্বিতীয় দিনে আলোচনায় ব্যতিক্রমী প্ল্যাকার্ড