শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণচেষ্টার অভিযোগ

Post Image

    মুন্সীগঞ্জের পিটিআই ইনস্টিটিউশনের পরীক্ষণ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে (৯) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো শিক্ষাপ্রতিষ্ঠানে।

অভিযোগের পরপরই অভিযুক্ত শিক্ষককে গণপিটুনি দেয় স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে হিমশিম খেতে হয়। পুলিশ তাকে আহত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে ঘটনাটি জানাজানি হলে অভিভাবক ও স্থানীয় লোকজন বিদ্যালয় ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে ক্ষোভ গিয়ে পড়ে প্রতিষ্ঠানটির সুপারিনটেনডেন্টের ওপর। তার কার্যালয় ঘিরে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার স্কুল ছুটির পর অভিযুক্ত শিক্ষক ওই ছাত্রীকে বাথরুমে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। বাড়ি ফিরে শিশুটি মাকে সব জানায়। সাপ্তাহিক ছুটির পর রোববার স্কুল খুললে অভিভাবক ও স্থানীয়রা অভিযুক্ত শিক্ষকের ফাঁসি ও সুপারের পদত্যাগের দাবিতে স্লোগান দেন।

ঘটনা সম্পর্কে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মো. ফিরোজ কবির বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। পাশাপাশি বিভাগীয় ব্যবস্থার বিষয়টিও বিবেচনায় আছে।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. সাইফুল আলম বলেন, অভিযুক্তের বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, গ্রেপ্তারে আল্টিমেটাম

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ১৪ ঘণ্টায়ও গঠন হয়নি তদন্ত কমিটি

রাবিতে সাংবাদিক পিটিয়ে ছাত্রদল নেতা বললেন— ‘গুপ্ত শিবিরছানাদের প্রতিহত করা হয়েছে’

সিসিটিভির হার্ডডিস্ক সাংবাদিকদের হাতে তুলে দিলেন রাবি প্রভোস্ট

রাবি প্রশাসনের মামলার আশ্বাসে কর্মসূচি থেকে ফিরলেন সাংবাদিকরা

‘রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ছবি-ভিডিওতে ছাত্রদল, দায় দিচ্ছে শিবিরকে’

রাবিতে শিক্ষার্থী ও সাংবাদিকের উপর ছাত্রদলের হামলা, আহত ৪

জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ককে শোকজসহ দুই নেতাকে বহিষ্কার

সর্বাধিক পঠিত

চবি ছাত্রদল নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধরের অভিযোগ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করলো ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

জাবিতে তিন হাজার শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

বর্ণিল আয়োজনে রাবির ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রক্টরের অপসারণসহ ৯ দাবিতে উপাচার্যকে জকসুর স্মারকলিপি

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি

হাবিপ্রবিতে শিক্ষক লাঞ্ছনা-সংঘর্ষ ঘটনায় ৩১ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ঢাবিতে ছদ্মবেশে সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ

শিক্ষক সংকট কাটাতে রুয়েটের ১৬ বিভাগে ৪০ প্রভাষক নিয়োগ