বিশ্ববিদ্যালয়ে গিয়ে ধাওয়া খেয়ে পালালেন ঢাবি অধ্যাপক আ ক ম জামাল

Post Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে ক্যাম্পাস ছেড়েছেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও আওয়ামীপন্থী নীল দলের আলোচিত শিক্ষক আ ক ম জামাল উদ্দীন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে এ ঘটনা ঘটে। এ সময় তার সঙ্গে ছিলেন একই বিভাগের আওয়ামীপন্থী নীল দলের শিক্ষক অধ্যাপক জিনাত হুদা ।

এর আগে আ ক ম জামাল ও জিনাত হুদাসহ কয়েকজন শিক্ষক সামাজিক বিজ্ঞান অনুষদ যান। পরে শিক্ষার্থীরা এ খবরে সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের সামনে জড়ো হন। দুপুর একটার দিকে ভবন থেকে বের হতেই ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়েরের নেতৃত্বে আ ক ম জামালকে ধাওয়া দেওয়া হয়। পরে তিনি দৌড়ে ভবনের নিচে রাস্তায় চলে যান। এ সময় এবি জুবায়েরাও তার পেছনে পেছনে ছুড়েন। পরে তাদের সঙ্গে থাকা প্রাইভেট কারে করে ক্যাম্পাস ত্যাগ করেন তারা দুজন।

ঘটনার সময় উপস্থিত ঢাবি শিক্ষার্থী আব্দুর রহমান গণমাধ্যম কে  বলেন, আজ ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষক লাউঞ্জে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জিনাত হুদা, আ ক ম জামালউদ্দিন, আজমল ভূইয়াসহ মোট পাঁচজন নীলদলের শিক্ষক গোপনে মিটিং করেন। তারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে ক্যাম্পাস অস্থিতিশীল করার পরিকল্পনা করছিলেন। খবর পেয়ে সামাজিক বিজ্ঞান অনুষদসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সেখানে উপস্থিত হয়ে তাদের ঘেরাও করেন। ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়েরও উপস্থিত ছিলেন।

এই ঘটনার একটি ভিডিও ফেসবুকে শেয়ার করে এবি জুবায়ের লিখেন, ‘স্বঘোষিত রাজাকারের বাচ্চাগুলোরে ধইরা ধইরা ব্রাশ ফায়ার দিতে হবে’ বলা আওয়ামী লীগের কুলাঙ্গার শিক্ষক আ কম জামাল, নীল দলের পোস্টেড নেতা জিনাত হুদাসহ ৫ জন ফ্যাসিস্টের দোসর শিক্ষক আজকে ক্যাম্পাসে এসে গোপন মিটিংয়ে যুক্ত হয়েছিল। খবর পেয়ে আমরা তাদেরকে পাকড়াও করে পুলিশে দেয়ার চেষ্টা করি। কিন্তু আনফরচুনেটলি আগে থেকে প্রস্তুত করে রাখা গাড়িতে উঠে পালিয়ে যায় কুলাঙ্গারগুলো!

তিনি আরও লেখেন, এরা চিহ্নিত খুনিদের দোসর। এদের বিভাগের শিক্ষার্থীরা এদের ক্লাস-পরীক্ষা সব বয়কট করেছে। তারপরও এরা ক্যাম্পাসে প্রবেশ করার সাহস কিভাবে পায়! প্রশাসনকে আরো তৎপর হতে হবে। খুনিদের সাথে কোনো সহাবস্থানের সুযোগ নেই। সবগুলোকে বিচারের আওতায় আনতে হবে শীঘ্রই।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন পাবিপ্রবির ১১ শিক্ষার্থী

ধর্ষণ ইস্যু নিয়ে বিতর্কিত পোস্ট করা সেই চাকসু নেতা শপথ নিলেন প্রায় এক বছর পর

দক্ষতা উন্নয়নে চবির পাঁচ ছাত্রী হলে সেলাই মেশিন দিল চাকসু

পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ

ছাত্রদল নেত্রীকে ধর্ষণের হুমকি, অভিযুক্তদের বদলির নোটিশ

‘রাবি ছাত্রদল হিজরায় পরিণত হলো’, বহিষ্কৃত নেতার ক্ষোভ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

‘মারধরের সিসিটিভি ফুটেজ ডিলিট করে প্রশাসন ছাত্রদলকে হামলার মদদ দিয়েছে’: রাকসু ভিপি

সর্বাধিক পঠিত

চবি ছাত্রদল নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধরের অভিযোগ

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

জাবিতে তিন হাজার শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

বর্ণিল আয়োজনে রাবির ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঢাবিতে ছদ্মবেশে সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ

হাবিপ্রবিতে শিক্ষক লাঞ্ছনা-সংঘর্ষ ঘটনায় ৩১ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

প্রক্টরের অপসারণসহ ৯ দাবিতে উপাচার্যকে জকসুর স্মারকলিপি

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি

শিক্ষক সংকট কাটাতে রুয়েটের ১৬ বিভাগে ৪০ প্রভাষক নিয়োগ

জবিতে নবীনবরণের দ্বিতীয় দিনে আলোচনায় ব্যতিক্রমী প্ল্যাকার্ড