পাবিপ্রবিতে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Post Image

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।

‎মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় একাডেমিক বিল্ডিং–১ এর সামনে থেকে বিভাগীয় চেয়ারম্যানের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি প্রশাসনিক ভবনের সামনে দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে কিছুক্ষণ অবস্থান করার পর একই পথ ধরে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এসে শেষ হয়। পরে এলিভেটেড এক্সপেসে কেক কেটে উদযাপন সম্পন্ন হয়।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাসিবুর রহমান, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. আশিকুর রহমান অভি এবং বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

‎বক্তব্যে বিভাগীয় চেয়ারম্যান মো. আশিকুর রহমান অভি বলেন, “২০১৭ সালে যাত্রা শুরুর পর থেকে আমাদের বিভাগ ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। এ পর্যন্ত দুই ব্যাচের শিক্ষার্থী বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করে বিভিন্ন প্রতিষ্ঠান ও ট্যুরিজম–হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে সফলভাবে কাজ করছেন। আগামীতেও বিভাগটি দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশের ট্যুরিজম সেক্টরকে আরও সমৃদ্ধ করবে।”


এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

চবিতে সাংবাদিকসহ চার শিক্ষার্থী আহতের ঘটনায় চাকসুর বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের দেয়াল লিখনের ওপর পাল্টা দেয়ালিকা আঁকল ছাত্রদল

রুয়েট উন্নয়ন প্রকল্পে উল্লেখযোগ্য অগ্রগতি

শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী হেনস্তার অভিযোগে ঢাকা কলেজে বিক্ষোভ

বিএনডিপির কমিটি গঠন: নেতৃত্বে ফাহাদ-আতফান

৭২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা

গণভোটের গণরায় দ্রুত বাস্তবায়নের দাবি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল সংসদে পাস

সর্বাধিক পঠিত

জকসু ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

বিশেষ বৃত্তিসহ ৪ দফা দাবি জবি শিবিরের

জানা গেল জবি সাংবাদিক সমিতিতে হামলার নেপথ্যে কারণ!

জকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

নর্থ সাউথে কুরআন অবমাননার প্রতিবাদে তিতুমীর কলেজে বিক্ষোভ মিছিল 

রুয়েটে নারী নিপীড়ন: একজন আজীবন বহিষ্কার, ৮ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি

স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে ৫ যবিপ্রবি শিক্ষার্থী আহত

ছাত্রদলের শাকসু নির্বাচন বন্ধের দাবি প্রতিবাদে শাবিতে বিক্ষোভ

মাহমুদুর রহমানের মতো সাহসী সাংবাদিক দরকার: সাদিক কায়েম

জবি সাংবাদিক সমিতিতে হামলা: ১১ সাংবাদিক সংগঠনের প্রতিবাদ